নজরবন্দি ব্যুরোঃ চলতি বছরের ৭ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা সর্বভারতীয় ছবি ‘জওয়ান’ এর। এরই মধ্যে ঘোষণা হল ১১ অগস্ট মুক্তি পেতে চলেছে আরেক নামজাদা অভিনেতা অক্ষয় কুমারের অভিনীত ‘ওএমজি২’। এবার দর্শকরা সাক্ষী হবে দুই অভিনেতার লড়াইয়ের।
আরও পড়ুনঃ লুকিয়ে বিয়ে সেরে ফেললেন পর্দার রাঙা বউ! পাত্র কে?


অনুরাগী মহলের আশা একে অপরকে টেক্কা দেবে এই দুই ছবি। তবে এই প্রথমবার নয় এর আগে বহুবার বক্স অফিসে একে ওপরের সম্মুখীন হয়েছেন শাহরুখ এবং সলমন। ফের এই বছরের পুরনো টক্করের পুনরাবৃত্তি হতে চলেছে। খোদ শাহরুখ তার সামাজিক মাধ্যম থেকে ঘোষণা করলেন আগামী ১০ জুলাই মুক্তি পাবে ‘জওয়ান’ ছবির ট্রেলার প্রিভিউ।
ময়দানে যে হাড্ডাহাড্ডি লড়াই হবে তা ভালই বুজতে পারছেন অনুরাগীরা। কারন কিং খানের ছবির ট্রেলার প্রিভিউ মুক্তির পরের দিনই মুক্তি পাবে ‘ওএমজি২’ ছবির প্রোমো। এবার দেখার পালা কে করবে বাজিমাত।
বক্সঅফিসে শাহরুখ বনাম অক্ষয়! কে করবে বাজিমাত?
সম্প্রতি অক্ষয় তার সামাজিক মাধ্যম থেকে নিজের ছবির কিছু ঝলক শেয়ার করেন। ‘ওএমজি২’ ছবিতে অভিনেতাকে দেখা যাবে মহাদেবের বেশে। মাথায় জটা, গলায় নীল আভা, কপালে তিলক, সারা গায়ে চোখে মুখে মেখেছেন ছাই ভস্ম। আর চার পাস থেকে ভেসে আসছে ‘হর হর মহাদেব’ রব।









