নজরবন্দি ব্যুরোঃ এই মুহূর্তে টলিউডের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক রাঙা বউ। সেই ধারাবাহিকেই মুখ্য চরিত্রে দেখা যাচ্ছে অভিনেত্রী শ্রুতি দাস। সম্প্রতি তিনি বিয়ে সেরে ফেললেন। তার সামাজিক মাধ্যম সেই কথাই বলছে। কিন্তু বিয়ের আগে কাউকে কোন আচ পেতে দিলেন না! কিন্তু কাকে বিয়ে করলেন অভিনেত্রী?
আরও পড়ুনঃ ‘এই ৬ মাস সবচেয়ে কঠিন’ সামান্থার পোস্ট ঘিরে জল্পনা তুঙ্গে


টলিউডের বেশ জনপ্রিয় পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দার। তাদের প্রেমের সম্পর্কের কথা সকলেরই জানা। এবার সেই প্রেমই পরিনতি পেল। আজ সকালে সকলের চোখের আড়ালে তাদের চারহাত এক হয়ে গেল। আজ সকালে অভিনেত্রী তার সামাজিক মাধ্যম থেকে পোস্ট করেন। পোস্টটিতে ছিল একটি সুন্দর সাদা কেক এবং তার ওপরে গোলাপ। এবং পাশে একটি গোলাপের তোরা। ক্যাপশনে ‘মিস থেকে মিসেস হলাম।

তার থেকেই স্পষ্ট হয়ে গেল বিয়ে সেরে ফেলেছেন অভিনেত্রী। শুধু তাই নয় সাথে ট্যাগ করেছেন তার সদ্য স্বামী পরিচালক স্বর্ণেন্দুকে। স্বর্ণেন্দুও নিজের সামাজিক মাধ্যম থেকে নিজেদের বিবাহের স্ট্যাটাস দিয়ে ফেললেন। তবে বিয়ের দিন কেমন সেজেছেন, কিংবা কাগজে কলমে বিয়ে করেছেন নাকি বাঙালি মতে তা এখনও সামনে আসেনি।
লুকিয়ে বিয়ে সেরে ফেললেন পর্দার রাঙা বউ! দেখুন সেই ছবি
তবে তাতে কি যায়ে আসে। তাদের প্রেম যে পরিনতি পেল তাতেই খুশি অনুরাগীমহল। শ্রুতি এবং স্বর্ণেন্দুর বয়েসের ফারাক প্রায় ১৪ বছরের। সেই কারনে বহুবার বহু সমালোচনার শিকার হয়েছে তাদের প্রেম। টালিগঞ্জের এক ক্লাবে বিয়ে সেরেছেন তাঁরা। অভিনেত্রী ইতিমধ্যে নিজের পদবী পালটেও ফেলেছেন।










