Samantha Ruth Prabhu: ‘এই ৬ মাস সবচেয়ে কঠিন’ সামান্থার পোস্ট ঘিরে জল্পনা তুঙ্গে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কিছুদিন আগেই দক্ষিনী তারকা সামান্থা জানিয়েছিলেন যে তিনি বেশ কিছু মাসের জন্য অভিনয় থেকে বিরতি নিচ্ছেন। তবে সেই কারন তিনি সেই মুহূর্তে স্পষ্ট করে জানাননি। যদিও তার শারীরিক অসুস্থতার কথা সকলেরই জানা। তবুও তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছিল অনুরাগীদের মধ্যে।

আরও পড়ুনঃ ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ১০ জুলাই, একনজরে আজকের দিনের নানা ঘটনাবলী

সদ্য সামাজিক মাধ্যম থেকে তিনি একটি রহস্যময় পোস্ট শেয়ার করেন যা ঘিরে ফের জলঘোলা হচ্ছে। অভিনেত্রী নিজের সামাজিক মাধ্যমে লিখেছেন “সবচেয়ে বড় এবং সবচেয়ে কঠিন ছয় মাস…শেষ পর্যন্ত তৈরি হয়েছে৷” কেন এরকম লিখল অভিনেত্রী? কিসের ইঙ্গিত দিতে চাইছেন তিনি? এই প্রশ্ন বারবার ঘুরপাক খাচ্ছে ভক্তদের মনে।

'এই ৬ মাস সবচেয়ে কঠিন' কিসের ইঙ্গিত দিলেন অভিনেত্রী? 
‘এই ৬ মাস সবচেয়ে কঠিন’ কিসের ইঙ্গিত দিলেন অভিনেত্রী? 

শুধু তাই নয় বেশ কিছু দিন আগে অভিনেত্রীকে বিমানবন্দরে দেখা গিয়েছিল। সেই সময় তিনি নিজের মুখ সকলের থেকে ঢেকে রেখেছিলেন। কিন্তু তার কারন এখনও অজানা। শেষ একবছর ধরে তিনি একটি বিরল রোগ মায়োসাইটিসে ভুগছেন। যার কারনে তার পেশিতে ব্যাথা হয় মাঝে মাঝেই। এবং সেই ব্যাথা এতটাই যন্ত্রণাদায়ক যে তাকে এই এক বছরে বেশ অনেকবার হাসপাতালে ছুটতে হয়েছে তাকে।

‘এই ৬ মাস সবচেয়ে কঠিন’ কিসের ইঙ্গিত দিলেন অভিনেত্রী? 

'এই ৬ মাস সবচেয়ে কঠিন' কিসের ইঙ্গিত দিলেন অভিনেত্রী? 

সামান্থার কেরিয়ার শুরু হয় দক্ষিনী ছবির মধ্য দিয়েই। তবে বেশ কিছু বছর আগে বলিউডেও তার অভিষেক হয়। একের পর এক ছবিতে তিনি লাগাতার কাজ করে গেছেন। এমনকি গত একবছরে শারীরিক অসুস্থতার প্রভাব তিনি কর্মজীবনে পরতে দেননি। তবে এবার তিনি নিজের শরীরের দিকে মন দিতে চান।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত