Jawan: মুক্তির একমাস আগে প্রকাশ্যে নতুন পোস্টার, নেটপাড়ায় এখন ‘জওয়ান’-জ্বর!

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ নেটপাড়ায় এখন ‘জওয়ান’-জ্বর! ইতিমধ্যে শুরু কাউন্টডাউন। হিসেব বলছে আর মাত্র ৩০দিন। অথাৎ একমাস পরেই প্রেক্ষাগৃহে আসতে চলেছে বহু প্রতীক্ষিত ছবি ‘জওয়ান’। এরই মাঝে সামনে এলো এক নতুন পোস্টার। যা সামনে আসতেই ফের চাঞ্চল্য ছড়িয়েছে নেটপাড়ায়।

আরও পড়ুনঃ তৃণার লক্ষ্য ছিল পরিচালক হওয়া! সৃজিত মুখোপাধ্যায়ের টিমেও করেছিলেন সহপরিচালকের কাজ

সম্প্রতি সামনে আসা পোস্টারে দেখা যাচ্ছে শাহরুখ এখানেও নেড়া মাথায় বন্ধুক হাতে হাজির। নিজের নিজের সামাজিক মাধ্যম থেকে সেই পোস্টার শেয়ার করে লিখলেন “আমি ভাল না খারাপ, জানতে অপেক্ষা আর ৩০ দিনের। সবাই তৈরি তো?”

jawan

চলতি বছরেরই ৭ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে আসতে চলেছে এই ছবিগুলি। মোট তিনটি ভাষায় দেখা যাবে এই ছবি। যার মধ্যে রয়েছে হিন্দি, তামিল, ও তেলুগু। ফলে এই মুহূর্তে আর উত্তেজনা চেপে রাখতে পারছেন না শাহরুখ ভক্তরা। অপেক্ষার প্রহর গুনছে তারা। অনুরাগীদের সাথে সাথে অপেক্ষার প্রহর গুনছেন খোদ শাহরুখ খান।

মুক্তির একমাস আগে প্রকাশ্যে নতুন পোস্টার, সামনে এলো নতুন চমক

jawan 4

তবে ‘জওয়ান’ ছবিতে শাহরুখ খান ছাড়াও রয়েছে আরও বেশ কিছু চমক। কারন এই ছবিতে শাহরুখের পাশাপাশি দেখা যাবে সানিয়া মালহোত্রা, প্রিয়ামণি, নয়নতারা, বিজয় সেতুপতি, সঞ্জয় দত্তরা, ক্যামিও রোলে দীপিকা পাড়ুকোনের মত অভিনেতা অভিনেত্রীদের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর