Trina Saha: তৃণার লক্ষ্য ছিল পরিচালক হওয়া! সৃজিত মুখোপাধ্যায়ের টিমেও করেছিলেন সহপরিচালকের কাজ

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ তৃণা সাহা টলিউডের বেশ পরিচিত মুখ। তবে এই মুহূর্তে বিতর্কের জেরে তিনি চর্চার তুঙ্গে রয়েছেন। মুলত ধারাবাহিক থেকে তিনি পরিচিতি পেয়েছিলেন। কিন্তু ইতিমধ্যে বেশ কিছু ছবি এবং ওয়েবসিরিজে তিনি কাজ করে ফেলেছেন। সম্প্রতি তিনি মাতঙ্গীর কাজ নিয়ে ব্যস্ত ছিলেন কিন্তু বিবাদের জেরে তার সেই কাজ হাতছাড়া হয়।

আরও পড়ুনঃ দুই কোটি টাকা দাবি জানিয়ে আইনি নোটিস ‘এলিফ্যান্ট হুইস্পারার্স’ এর, এবার মুখ খুললেন পরিচালক

তবে সম্প্রতি তার দেওয়া এক সাক্ষাৎকার থেকে নয়া তথ্য উঠে আসে। তিনি নাকি প্রথমে অভিনেত্রী হতে চাননি। তার স্বপ্ন ছিল পরিচালক হওয়ার কিন্তু সময় এবং ভাগ্যের ফেরে সেই স্বপ্ন স্বপ্নই থেকে যায়। অভিনেত্রী জানান তিনি সৃজিত মুখোপাধ্যায়ের টিমেও সহপরিচালকের কাজ করেছেন।

1683621386 new project 2023 05 09t140503 558 1

জুলফিকার ছবিতে পরিচালনার মাধ্যমেই তার পথ চলা শুরু হয়। শুধু তাই নয় বেশ কিছু ছবিতে তিনি নাকি অবজারভার হিসেবেও কাজ করেছিলেন। তবে এরপরেই অভিনেত্রীর প্রেমিক তথা বর্তমানে স্বামী নীল তাকে অভিনয়ের জন্য অডিশন দেওয়ার কথা বলেন। এবং প্রথম অডিশনেই তিনি সিলেক্ট হয়ে যান।

তৃণার লক্ষ্য ছিল পরিচালক হওয়া! কিন্তু অধরাই থেকে যায় স্বপ্ন

images 8

তৃণা জানান তিনি অভিনয়ে সম্পর্কে কিছুই জানতেন না। সেদিনের অডিশনও খুব খারাপ হয়েছিল। কিন্তু তিনি কাজটি পেয়ে যান। এরপরেই একের পর এক ছবি ধারাবাহিকে কাজ করে চলেছেন তিনি। তবে পরিচালক হওয়ার ইচ্ছে তার মধ্যে এখনও মরেনি। তিনি এও জানান তিনি যদি ভবিষ্যতে পরিচালনার কোন কাজ পান তাহলে তিনি অবশ্যই তা করবেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর