The Elephant Whisperers Controversy: দুই কোটি টাকা দাবি জানিয়ে আইনি নোটিস ‘এলিফ্যান্ট হুইস্পারার্স’ এর, এবার মুখ খুললেন পরিচালক

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ চলতি বছরেই ভারতের স্বল্প দৈর্ঘ্যের তথ্যচিত্র ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’ অস্কারজয়ী হয়েছিলেন। এই ছবির পরিচালক কার্তিকি গনসালভেস এই ছবির মাধ্যমে সেরার সেরা শিরোপা জিতে নিয়েছিল। তবে অস্কার জয়ের পরেও নাকি এখনও পর্যন্ত ন্যায্য পারিশ্রমিক ‘এলিফ্যান্ট হুইস্পারার্স’ রাই পায়নি।

আরও পড়ুনঃ মঙ্গলের প্রভাব পড়বে এই রাশিগুলির ওপর, দেখে নিন আপনার ভাগ্যে কি রয়েছে

যার জেরে ছবি নির্মাতাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন হুত দম্পতি বোমান ও বেলি। কারন অস্কার জয়ের পাঁচমাস পরেও তারা নিজেদের পারিশ্রমিক পাননি। সেই কারনেই বোমান ও বেলি দু’কোটি টাকা পারিশ্রমিকের দাবী জানিয়েছেন। তাদের এই দাবী শুনে কি জানাচ্ছেন অস্কার জয়ী পরিচালক?

tha elfata vahasapararasa 1674575246 পরিচালকের বিরুদ্ধে এই অভিযোগ উঠতেই একটি বিবৃতিতে তিনি জানান ‘‘আমাদের ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’ তথ্যচিত্র বানানোর উদ্দেশ্যই ছিল হস্তী সংরক্ষণ নিয়ে সাধারণ মানুষকে আরও সচেতন করে তোলা, বন দফতর এবং বোমান ও বেলির মতো মাহুতদের কুর্নিশ জানানো। এই তথ্যচিত্র মুক্তি পাওয়ার পর থেকে বহু মানুষ এর দ্বারা প্রভাবিত হয়েছেন। এমনকি, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন ৯১ জন মাহুতকে তাঁদের কাজের জন্য এক লক্ষ টাকা করে অনুদান পর্যন্ত দিয়েছেন।

দুই কোটি টাকা দাবি জানিয়ে আইনি নোটিস ‘এলিফ্যান্ট হুইস্পারার্স’ এর, পারিশ্রমিক পেলেন? 

download 2

শুধু তাই-ই নয়, আনামালাই টাইগার রিজার্ভে তাঁদের জন্য পরিবেশ-বান্ধব ঘর ও এলিফ্যান্ট ক্যাম্প তৈরির আশ্বাসও দিয়েছেন তিনি।’’ ‘‘আমাদের তথ্যচিত্রের সব থেকে বড় সাফল্য এটাই যে, গোটা দেশের মানুষ উদ্‌যাপন এটাকে করেছেন। বিশ্বমঞ্চে আমরা স্বীকৃতি অর্জন করেছি। বোমান ও বেলির মতো মাহুতরা সম্মানিত হয়েছেন। তাঁদের প্রতি আমি শ্রদ্ধাবনত।’’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত