নজরবন্দি ব্যুরোঃ আজকের দিনের বেশ কয়েকটি রাশির রয়েছে উন্নতির যোগ বেশ কিছু রাশির রয়েছে লাভের আশা। একনজরে দেখে নিন আজকের রাশিফল। আপনার গ্রহ-নক্ষত্ররা আপনার সম্পর্কে আজ কী বলছে!
আরও পড়ুনঃ সপ্তাহের শুরুতেই সুখবর, আর্থিক লাভ হবে একাধিক রাশির, জানুন আজকের রাশিফল


মেষ: তৃতীয় ব্যক্তির জন্য সাংসারিক অশান্তি বৃদ্ধি। অভিযোগ জানানোর মতো পরিস্থিতি এলে তা জানান। আজ কোনও বিষয়ে আপনাকে ছোটদের সাহায্য করতে হবে। চাকরির দিকে উন্নতির যোগ আসতে পারে। আজ আপনি জানতে পারবেন যে আপনার সঙ্গীর ভালবাসা আপনার জন্য সত্যিই গভীর ভাবপূর্ণ।

বৃষ: আপনি আপনার দিন যোগ এবং ধ্যান দিয়ে শুরু করতে পারেন। কিন্তু এখনও আপনার কাছের মানুষের কাছে একইরকম প্রিয় আছেন আপনি। বন্ধুরা আপনাকে কোন বিশেষ ব্যক্তির সাথে আলাপ করাবে যিনি আপনার চিন্তায় লক্ষ্যণীয় প্রভাব ফেলবেন।



মিথুন: ধন-সম্পদ বৃদ্ধি পাবে। পুরস্কৃত হতে পারেন। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন। কর্ম ব্যবসায় শুভ সম্ভাবনা বৃদ্ধি পাবে। ব্যবসায় গতি আসবে। বিনিয়োগে আগ্রহী হবেন।

কর্কট: ভালো অফার পাবেন। লাভ ভালো হবে। কাজ ব্যবসায় লাভ থাকবে। প্রভাব বাড়বে। পেশাদারিত্ব লাভজনক হবে। বিচারাধীন বিষয়ে সতর্ক থাকুন। ব্যবস্থাপনা প্রশাসনের কাজে স্বাচ্ছন্দ্য বজায় রাখবেন।

সিংহ: আর্থিক বিষয়ে আকস্মিকতা বজায় থাকবে। কর্মস্থলে ঝামেলা কেটে যেতে পারে। আজ বন্ধুর থেকে সাহায্য পেতে পারেন। শারীরিক অসুস্থতা দেখা দেবে। বিদেশ ভ্রমণের সুযোগ আসতে পারে। স্ত্রীর সঙ্গে ঝামেলা বাধতে পারে।

কন্যা: আজ আপনার সুনাম বৃদ্ধি হতে পারে। নতুন করে করার ইচ্ছা মনে কাজ করবে। নিজের সম্পত্তি থেকে কিছু অংশ ছাড়তে হতে পারে। আজ কোনও কারণে মনে ভীষণ সংশয় বা ভয় কাজ করবে।

তুলা: সকাল থেকে কষ্ট পেতে পারেন। একটু সাবধানে থাকুন। বিদেশ ভ্রমণের সুযোগ আসতে পারে। সংসারের জন্য প্রচুর ব্যয় হতে পারে। মা –বাবার সঙ্গে বিবাদ। মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে। কোনও কথা কাটাকাটির মাঝে নিজেকে জড়াবেন না।

বৃশ্চিক: চাকরীজিবীদের জন্য শুভ সময় চলছে। তবে অযথা ঝামেলার মধ্যে নিজেকে জড়িয়ে ফেলবেন না। দীর্ঘদিনের আটকে থাকা কাজ পূর্ণ হবে। যারা ব্যবসা করেন তাদের জন্য কোনও সুখবর আসতে পারে। দাম্পত্য জীবনের কলহ মিটবে।

ধনু: আপনার করা মজা অপরের বিপদ ডেকে আনতে পারে। রাগ বা জেদ বৃদ্ধি পাওয়ার জন্য রক্তচাপ বৃদ্ধি পেতে পারে। আজ কর্মক্ষেত্রে অলসতার জন্য কাজে ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। সন্তানদের নিয়ে চিন্তা থাকবে।

মকর: কোনও পুরনো শত্রু আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। অযথা কোনও ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। সম্পত্তি কেনাবেচার জন্য শুভ সময়। অতিরিক্ত বিলাসিতার জন্য খরচ বাড়তে পারে। সম্পর্কের সমস্ত সমস্যা আজ কেটে যাওয়ার যোগ রয়েছে।

কুম্ভ: ভাইয়ের সঙ্গে কোনও কারণে বিবাদ হতে পারে। সন্তানকে নিয়ে চিন্তা বৃদ্ধি পেতে পারে। আজ সারাদিন আপনার মনে শত্রু ভয় থাকবে। আজ প্রবঞ্চিত হওয়ার যোগ রয়েছে। এই রাশির জাতক-জাতিকাদের কর্মস্থলে দ্বায়িত্ব বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

মঙ্গলের প্রভাব পড়বে এই রাশিগুলির ওপর, আজকের রাশিফল
মীন: নিজের কাজ সম্পূর্ণ না করার জন্য সংসারে অশান্তি হতে পারে। সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। পরিবারের সঙ্গে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা হতে পারে। আজ সারাদিন কোনও কারণে মানসিক অস্থিরতা বজায় থাকবে।









