Jawan: হেমন্তের গানে নেড়া মাথায় মেট্রো রেলের মধ্যে শাহরুখের নাচ, জানেন কোরিওগ্রাফার কে?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ এই মুহূর্তে চলতি বছরের সবচেয়ে প্রতীক্ষিত ছবি হচ্ছে শাহরুখ অভিনীত ‘জওয়ান’। যা ঘিরে দর্শকদের মধ্যে উত্তেজনার পারদ তুঙ্গে রয়েছে। ইতিমধ্যেই ছবির বেশ কিছু ঝলক এবং ট্রিজার সামনে এসেছে। তার মধ্যে সবচেয়ে বেশী নজর যেটি কেড়েছে সেটি হল হেমন্তের গানে নেড়া মাথায় মেট্রো রেলের মধ্যে শাহরুখের নাচ। জানেন এই নাচ অভিনেতাকে কে শিখিয়েছেন?

আরও পড়ুনঃ ম্যাঞ্চেস্টারে বড় রান পেলেন না কোনও অজি ব্যাটার, রেকর্ড গড়লেন ব্রড

মেট্রোর ভেতরে বাদশার এই নাচ সামনে আসতেই রীতিমত শোরগোল পরে গিয়েছিল সামাজিক মাধ্যমে। এখন বেশীরভাগ নেটিজেনদের মধ্যে এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে যে কে কিং খানকে এই নাচ শেখাল। অথাৎ কোরিওগ্রাফার কে?

srk 1সম্প্রতি শাহরুখ খান এই প্রসঙ্গে এক সাংবাদিক সম্মেলনে মুখ খোলেন। অভিনেতা জানান তাকে এই নাচ কোন কোরিওগ্রাফার বা বিশেষ নৃত্যগুরু সেখাননি। ওই নাচ শাহরুখ নিজের থেকেই নেচেছেন। এবং এও জানা যায় বিখ্যাত হেমন্তের গানের সঙ্গে এই নাচের ভাবনা শাহরুখের মাথা থেকেই বেড়িয়েছিল।

হেমন্তের গানে নেড়া মাথায় মেট্রো রেলের মধ্যে শাহরুখের নাচ, কে শেখাল এই নাচ? 

srk jh

১৯৬২ সালে ‘বে করার করকে হামকো…’ গানটি হেমন্ত মুখোপাধ্যায় যা সকলেরই খুব পছন্দের একটি গান। তার সাথে কিং খানের মেলবন্দনে দর্শক মহলে বেশ সাড়া ফেলেছিল। চলতি মাসের ১০ তারিখেই সামনে এসেছিল ছবির প্রিভিউ। আগামী ৭ সেপ্টেম্বর অ্যাটলি পরিচালিত শাহরুখের ‘জওয়ান’ ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর