এই মুহূর্তে সারা বিশ্ব জুড়ে বক্সঅফিস কাঁপাচ্ছে ‘জওয়ান’। দেশ হোক বা বিদেশ একটাই নাম এখন সর্বত্র বাজছে সেটা হল ‘জওয়ান’। এই ছবি দ্বিতীয় দিনেই বক্সঅফিস থেকে ১০০ কোটির বেশী তুলে ফেলেছে। তবে এবার শোনা যাচ্ছে অন্য গল্প। এই ছবি নাকি আসল নয়, এর গল্প নাকি হুবহু টোকা।
প্রায় চার বছরের দীর্ঘ বিরতির পর পাঠান ছবির মধ্য দিয়ে পর্দায় ফিরেছে শাহরুখ খান। তবে এবার আর পুরনো রোম্যান্টিক নায়কের ভুমিকায় নয় এবার তার ছবিতে দেখা গিয়েছে ভরপুর অ্যাকশন। আর শাহরুখের এই নতুন রুপ সকল অনুরাগীরা বেশ পছন্দ করেছে। এবার পাঠানের সাফল্যের নয়মাসের মাথাতেই ‘জওয়ান মুক্তি পেল।
বৃহস্পতিবার কাক ভোরে মুক্তি পেয়ে গেছে বহু প্রতীক্ষিত ছবি জওয়ান। সিনেমাটি সমস্ত রেকর্ড ভেঙ্গে ফেলেছে। বক্স অফিসে ইতিমধ্যে কয়েককোটির ব্যাবসাও করে ফেলেছে। চারিদিকে এখন জওয়ান ঝড়ের হাওয়া বইছে। এমনকি শাহরুখকে দুধস্নানও করানো হয়েছে।
কাল মুক্তি পেয়েছে শাহরুখ খানের জওয়ান। ছবি মুক্তি পেতেই সেটি বক্সঅফিস কাঁপিয়ে তুলেছে। ভেঙ্গেছে একের পর এক রেকর্ড। এমনকি যেই ‘পাঠান’-এর রেকর্ড সমস্ত রেকর্ড ছাপিয়ে গিয়েছিল সেই রেকর্ডও ভেঙ্গে দিল জওয়ান। ফলে নিজের রেকর্ড নিজেই ভেঙ্গে সাফল্যের চুড়ায় পৌছাতেই ভোলবদল বলিউডের ‘কুইন’ কঙ্গনার।
‘পাঠান’ ছবির মাধ্যমে প্রায় অনেক বছর পর স্বমহিমায় বলিউডে ফিরেছিলেন কিং খান। সেই সময়ও পাঠান বক্সঅফিসের আগের সব রেকর্ড ভেঙ্গে খান খান করে দিয়েছিল। এবার পাঠানের রেকর্ডকেও বলে বলে দশ গোল দিল ‘জওয়ান’। প্রথম দিনেই বাজিমাত করল শাহরুখ। কিন্তু বক্স অফিসে কত ব্যাবসা করল ছবি?
সম্প্রতি মুক্তি পেয়েছে শাহরুখ খানের প্রথম প্যান ইন্ডিয়ান ফিল্ম জওয়ান। ভোর পাঁচটাতেই শাহরুখ ভক্তরা হলে বাইরে উপস্থিত হয়ে গিয়েছিলেন। এখন যেন জওয়ান ঝড়ের সামনে পাঠানও ফিকে পরে যাচ্ছে। ঘুম চোখেই মুখে হাসি নিয়ে হলের বাইরে দর্শকদের ভিড় উপছে পড়ছে।
আজ মুক্তি পেল শাহরুখ খানের বহুপ্রতীক্ষিত সিনেমা জওয়ান। ভোরের আলো ফোটার আগেই সমস্ত শাহরুখ অনুগামীরা হলমুখী হয়েছিল। আজ ভোর থেকেই শুরু হয়েছিল লাগাতার বৃষ্টি কিন্তু সবকিছুকে উপেক্ষা করে সমস্ত মাল্টিপ্লেক্সের সামনে উপছে পড়ছিল ভিড়।