নজরবন্দি ব্যুরোঃ প্রায় চার বছরের দীর্ঘ বিরতির পর পাঠান ছবির মধ্য দিয়ে পর্দায় ফিরেছে শাহরুখ খান। তবে এবার আর পুরনো রোম্যান্টিক নায়কের ভুমিকায় নয় এবার তার ছবিতে দেখা গিয়েছে ভরপুর অ্যাকশন। আর শাহরুখের এই নতুন রুপ সকল অনুরাগীরা বেশ পছন্দ করেছে। এবার পাঠানের সাফল্যের নয়মাসের মাথাতেই ‘জওয়ান মুক্তি পেল।
আরও পড়ুনঃ অনির্বাণ আসছেন রূপকথার গল্প নিয়ে, বল্লভপুরের পর এবার ‘পক্ষীরাজের ডিম’
এই ছবি প্রথমদিনেই ৭৫ কোটি টাকা আয় করেছিল। যা বলিউডের সিনেমার ইতিহাসে প্রথমবার। তবে দ্বিতীয়দিনে এই ছবি বক্সঅফিস থেকে কত আয় করল? প্রথমদিনে ‘জওয়ান’ এর চরম সাফল্যের পর দ্বিতীয় দিনেও এই ছবি নিয়ে দর্শকদের মনে বেশ প্রত্যাশা ছিল।

এখনও অবধি পাওয়া তথ্য অনুযায়ী প্রথমদিনের থেকে দ্বিতীয় দিনে এই ছবির বক্সঅফিস কালেকশন অথাৎ আয় কিছুটা কমেছে। হিসেব বলছে প্রায় ২২ কোটি। অন্যদিকে প্রথমদিনে এই ছবি সারা বিশ্ব জুড়ে প্রায় আয় করেছিল ১৫০ কোটি টাকা।
প্রথম দিনের আয় রেকর্ড ভেঙেছিল, দ্বিতীয়দিনের আয় কত হল?

তবে এখনও আশায় রয়েছে ছবি নির্মাতারা। পরবর্তী দিনগুলিতে পাঠান কতটা চলবে বা ব্যবসা আর কতটা বাড়বে তা নিয়ে আশায় ঘর বুনছে দর্শকেরা। তবে দর্শকেরা যে ছবিটি অত্যন্ত ভালবেসেছে তা বলার অপেক্ষা রাখেনা।



