নজরবন্দি ব্যুরোঃ ফের একবার রূপকথার সিনেমা নিয়ে হাজির হচ্ছেন অনির্বাণ ভট্টাচার্য। এই ছবিতে তিনি মুখ্য ভুমিকায় অভিনয় করবেন। এই ছবির পরিচালনায় থাকবে সৌকর্ণ ঘোষাল। এর আগে অনির্বাণের পরিচালিত ‘বল্লভপুরের রূপকথা’ সিনেমা জগতে বেশ আলোড়ন সৃষ্টি করেছিল।
আরও পড়ুনঃ একসময় মমতা কাঁধের ব্যাগে গুচ্ছ গুচ্ছ এক্লেয়ার্স রাখতেন, কিন্তু হঠাৎ করে কেন খাওয়া ছেড়ে দিলেন?
এই ছবিতে অনির্বাণ ছাড়াও গুরুত্বপূর্ণ ভুমিকায় রয়েছেন শ্যামল, অনুমেঘা বন্দ্যোপাধ্যায় ও মহাব্রত বসু থেকে শুরু করে আরও বহু তাবর তাবর অভিনেতারা। তবে এবার রয়েছে আরও বড় চমক এবার জিও স্টুডিওর সঙ্গে হাত মিলিয়েছে এসভিএফ। বড়পর্দায় মুক্তি পাবে এই ছবি।

এই ছবিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্র আকাশগুঞ্জ হাই স্কুলের অঙ্কের শিক্ষক বটব্যাল। সেই চরিত্রেই অভিনয় করবেন অনির্বাণ। ২০১৮ সালে মুক্তি পাওয়া ছবি ‘রেনবো জেলি’র দুই প্রধান চরিত্র ঘোঁতন আর পপিনসও এই ছবির হাত ধরে বড়পর্দায় ফিরছেন।
অনির্বাণ আসছেন রূপকথার গল্প নিয়ে, দর্শকদের মনে ধরবে ছবি?

এই ছবির গল্পটিতে হঠাৎ করেই ঘোঁতন পক্ষীরাজের ডিম পেয়ে যায়। এরপর থেকেই তিনি চিন্তায় পরে যায় কীভাবে তিনি ডিমকে রক্ষা করবেন। তার পর নানা বাঁধা বিপত্তি পেরিয়ে সেকি ডিমকে রক্ষা করতে পারবে? তা নিয়েই মুল গল্পটি। এবার এই নতুন রূপকথার গল্প দর্শকদের কেমন লাগবে সেটিই দেখার।



