Mamata Banerjee: একসময় মমতা কাঁধের ব্যাগে গুচ্ছ গুচ্ছ এক্লেয়ার্স রাখতেন, কিন্তু হঠাৎ করে কেন খাওয়া ছেড়ে দিলেন?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ চকোলেট খেতে পছন্দ করে না এমন মানুষ পৃথিবীতে খুব কম রয়েছে। এই পৃথিবীতে কেউ মিষ্টি পছন্দ করে, কেউ ঝাল পছন্দ করে, কেউ বা পছন্দ নোনতা, কেউ টক। আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী কিন্তু আবার পছন্দ করেন এক্লেয়ার্স। কিন্তু হঠাৎ করেই তিনি তার পছন্দের এক্লেয়ার্স খাওয়া ছেড়ে দিলেন। কিন্তু কেন?

আরও পড়ুনঃ সামনে এলো ‘মহালয়া’র প্রোমো, দুর্গারূপে তাক লাগিয়ে দিলেন কোয়েল

এর আগে বহুবার মুখ্যমন্ত্রী বিভিন্ন আড্ডায় জানিয়েছিলেন তিনি চকোলেট খেতে কতটা পছন্দ করেন। যদিও চকোলেট খেতে পছন্দ করেনা এমন মানুষ খুব কম রয়েছে। কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু দামী, বিদেশী চকোলেটের দিকে একটু বেশী ঝোঁকে। কিন্তু অন্যসব দিকের মত এইদিকেও কিন্তু দিদি একে বারেই মাটির মানুষ তা আবারও প্রমান হয়।

download 3 3

মমতার বরাবরই পছন্দ অকৃত্রিম ক্যাডবেরি এক্লেয়ার্স। তবে ১৫ দিন হল সেটিও তিনি খাওয়া একেবারেই ছেড়ে দিয়েছেন। এই ক্যাডবেরি এক্লেয়ার্স নিয়ে তার অতীতে নানা স্মৃতিমধুর গল্পও রয়েছে। তিনি বহু সাক্ষাৎকারে জানিয়েছিলেন তিনি যখন রেলমন্ত্রী ছিলেন তখন তার কাধের মধ্যে সবসময় একটি ব্যাগ থাকতো। আর সেই ব্যাগের মধ্যে রাখা থাকতো গুচ্ছ গুচ্ছ এক্লেয়ার্স।

একসময় মমতা কাঁধের ব্যাগে গুচ্ছ গুচ্ছ এক্লেয়ার্স রাখতেন, কিন্তু হঠাৎ কেন খাওয়া বন্ধ করল?

download 2 3
একসময় মমতা কাঁধের ব্যাগে গুচ্ছ গুচ্ছ এক্লেয়ার্স রাখতেন, কিন্তু হঠাৎ কেন খাওয়া বন্ধ করল?

এমনকি তিনি যখন একবার রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তাকে তিনি এক মুঠো এক্লেয়ার্স দিয়ে এসেছিলেন। সেই সময় তার সুগার ছিল। তবুও তিনি মমতার দেওয়া চারটে এক্লেয়ার্স বেশ তৃপ্তি করে খেয়েছিলেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন