নজরবন্দি ব্যুরোঃ পুজোর আর মাত্র বাকি কয়েকটা দিন। তাই শহর জুড়ে ইতিমধ্যে তৈরি হয়ে গিয়েছে সমস্ত পুজো প্রস্তুতি। কিছুদিন আগেই সামনে এসেছিল কে কোন চ্যানেলে দুর্গা হবেন। পরের মাসের ১৪ তারিখ কিন্তু শুভমহালয়া। এবার প্রকাশ্যে এলো স্টার জলসার ‘মহালয়া’র প্রোমো।
আরও পড়ুনঃ ‘জওয়ান’ ঝড়ের তাণ্ডব, কলকাতায় এসে হাজির খোদ ‘কিং খান’


এবার কোয়েলের মহালয়ার ভিডিও সামনে আসতেই রীতিমত তাক লাগিয়ে দিয়েছেন তিনি সকল দর্শকদের। দুর্গা হিসেবে সত্যিই তাকে বেশ মানিয়েছে তা আর সত্যি বলার অপেক্ষা রাখে না। এর আগে ২০১৫-য় জি বাংলার ‘মহিষাসুরমর্দিনী’ হিসেবে কোয়েলকে দেখা গিয়েছিল। সেটিও দর্শকদের বেশ পছন্দ হয়েছিল।

তাই সকলেই চায় কোয়েল যাতে বারবার দুর্গারুপে ফিরে আসে। তবে শুধু ২০১৫ নয়, ২০১৭ সালেো কোয়েলকে আমরা দুর্গা রু[পে পেয়েছি। আবারও তাকে একই রুপে দেখতে পাওয়া যাবে। ২০১৭ সালের পর ০১৮ এবং ২০১৯, ২০২১ সালেও তিনি দুর্গা রুপে সেজে উঠেছিলেন। এবারেও তার অন্যথা হল না।


সামনে এলো ‘মহালয়া’র প্রোমো, দুর্গা রুপে কেমন লাগছে কোয়েলকে?

তবে এবারে কোয়েলের লুক আরও তাক লাগানোর মত। ইতিমধ্যে মহালয়ার ভিডিও শুট করা হয়ে গিয়েছে। ১৪ অক্টোবর ভোর পাঁচটার সময় এই মহালয়ার সম্প্রচার দেখা যাবে। তবে এই মুহূর্তে অভিনেত্রী কিছু অভিনয় জগৎ থেকে বেশ কিছুটা দূরে রয়েছে। কিছু কিছু সিনেমা বা ওয়েব সিরিজে তাকে দেখা গেলেও তিনি কিন্তু বেশিরভাগ সময় তার পরিবার এবং সন্তানকে দিচ্ছেন।







