Jawan: এবার কাঠগড়ায় ‘জওয়ান’, ১৯৮৯-এ মুক্তিপ্রাপ্ত থাই নাডুর সাথে নাকি হুবহু মিল রয়েছে ছবির

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ এই মুহূর্তে সারা বিশ্ব জুড়ে বক্সঅফিস কাঁপাচ্ছে ‘জওয়ান’। দেশ হোক বা বিদেশ একটাই নাম এখন সর্বত্র বাজছে সেটা হল ‘জওয়ান’। এই ছবি দ্বিতীয় দিনেই বক্সঅফিস থেকে ১০০ কোটির বেশী তুলে ফেলেছে। তবে এবার শোনা যাচ্ছে অন্য গল্প। এই ছবি নাকি আসল নয়, এর গল্প নাকি হুবহু টোকা।

আরও পড়ুনঃ প্রথম দিনের আয় রেকর্ড ভেঙেছিল, দ্বিতীয় দিনে কত কোটি আয় করল ‘জওয়ান’?

জানা যাচ্ছে ১৯৮৯ সালে মুক্তিপ্রাপ্ত তামিল ছবি ‘থাই নাডু’র সঙ্গে নাকি ‘জওয়ান’য়ের যথেষ্ট মিল রয়েছে। এমনকি এই ছবির মাধ্যমে সমাজকে যে রাজনৈতিক বার্তা দেওয়া হয়েছে সবটাই নাকি টুকলি করেছে অ্যাটলি কুমার। যা সামনে আসে মাত্রই অ্যাটলিকে রীতিমত কাঠগড়ায় তুলেছে অনুরাগীরা।

images 2 4

শাহরুখের ছবিতে দেখান হয়েছে তার দুটি চরিত্র রয়েছে। তিনি নিজেই বাবা এবং ছেলে দুটি ভুমিকাতেই অভিনয় করেছেন। অন্যদিকে ‘থাই নাডু’ ছবিতেও নাকি সেই ছবির মুখ্য অভিনেতা সত্যজিৎকে দুটি চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল।

এবার কাঠগড়ায় ‘জওয়ান’, অনুরাগীদের প্রতিক্রিয়া কি?

download 11

তবে সমস্ত সমালোচনা দূরে সরিয়ে দেখলে জওয়ান কিন্তু দ্বিতীয় দিনেও বক্সঅফিস জুড়ে দারুন ব্যাবসা করেছে। প্রথমদিনের তুলনায় আয় কিছুটা কমলেও। তা নেহাত মন্দ নয়। জওয়ান ঝড় কিন্তু এখনও কমেনি। আশা করা যাচ্ছে তা এখনও বেশ কিছুদিন চলবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন