HomeTagsJagdeep Dhnakar

Jagdeep Dhnakar

Jageep Dhankar: এসএসসি দুর্নীতি থেকে নজর ঘোরাতেই পদক্ষেপ, আচার্য পদে বদল নিয়ে বিস্ফোরক রাজ্যপাল

খুব শীঘ্রই বিল আনতে চলেছে সরকার। এবার সেই প্রসঙ্গে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। তাঁর কথায়, এসএসসি দুর্নীতি থেকে নজর ঘোরাতেই পদক্ষেপ। এখন নতুন ইস্যু তৈরি করা হচ্ছে। রাজ্যপালের অধিকার খর্ব করার বিষয়ে নথি এলে আমি দেখব। সরকার কি বলছে তাতে আমি ভাবিত নই।

Jagdeep Dhankar: বেসরকারি কলেজে ভিজিটর পদে শিক্ষামন্ত্রীকে আনা হতে পারে, খবর নবান্ন সূত্রে

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভিজিটর পদ থেকে সরানো হচ্ছে রাজ্যপালকে। বেসরকারি কলেজে ভিজিটর পদে শিক্ষামন্ত্রীকে আনা হতে পারে। এমনটাই খবর নবান্ন সূত্রে। এমনকি আগামী দিনে এবিষয়ে রাজ্যের তরফে আইনি প্রক্রিয়া শুরু করা হচ্ছে বলেও জানা গিয়েছে।

Mamata Banerjee: আচার্য পদে রাজ্যপাল নয়, আনা হোক মুখ্যমন্ত্রীকে, অনুমোদন মন্ত্রীসভার

রাজ্য বনাম রাজ্যপালের দ্বন্দ্বে নতুন মোড়। আচার্য পদে রাজ্যপাল নয়, আনা হোক মুখ্যমন্ত্রীকে, অনুমোদন মন্ত্রীসভার। রাজ্যের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের আচার্য পদে বসুন মুখ্যমন্ত্রী। চায় মন্ত্রীসভা। সেই প্রস্তাবে শিলমোহর দিল মন্ত্রীসভা। এমনকি আগামী দিনে এবিষয়ে বিধানসভায় বিল আনতে চলেছে সরকার।

Howrah Election: হাওড়া পুরভোট কবে? ফের বিল নিয়ে রাজ্যপালকে বিঁধলেন স্পিকার

রাজ্যের সমস্ত জায়গায় নির্বাচন হলেও হাওড়া পুরভোট এখনও বকেয়া। হাওড়া পুরভোট কবে? এদিকে সময়মতো পরিষেবা না পাওয়ার কারণে ক্ষোভে ফুঁসছেন আম জনতা। এবার হাওড়া পুরসভার বিল আটকে রাখা নিয়ে রাজ্যপাল জগদীপ ধনকড়ের উদ্দেশ্যে ক্ষোভ উগরে দিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, সুপ্রিম কোর্টের রায় রাজ্যপালের মেনে নেওয়া উচিত।

শিক্ষায় একাধিক দুর্নীতির অভিযোগ, মন্ত্রী ও সচিবকে তলব রাজ্যপালের

আদালতের নির্দেশে সিবিআই হাজিরা দিতে হয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। টানা তিনদিন নিজাম প্যালেসে হাজিরা দিয়েছেন মন্ত্রী পরেশ অধিকারী। শিক্ষায় একাধিক দুর্নীতির অভিযোগ এর মধ্যেই রাজভবনে শিক্ষা মন্ত্রী এবং শিক্ষা সচিবকে তলব রাজ্যপালের। 

মানুষকে বিভ্রান্ত করার জন্য যুদ্ধ করেন ওরা, মুখ্যমন্ত্রী-রাজ্যপালের প্রসঙ্গে কী বললেন সুজন চক্রবর্তী

সিপি(আই)এম নেতা সুজন চক্রবর্তী বলেন, মানুষকে বিভ্রান্ত করার জন্য যুদ্ধ করেন ওরা। রাজ্যপাল মুখ্যমন্ত্রীর প্রশংসায় ভরিয়ে দিলেন। রাজ্যপাল মুখ্যমন্ত্রীর প্রশংসায় ভরিয়ে দিলেন। এর আগে যখন শিল্প সম্মেলন আসে তখন প্রশ্ন আসে সেন্ট্রাল এজেন্সি ধরে নেবে।

Jagdeep Dhankar: রাজ্য দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে, বিধানসভায় ফের সরব রাজ্যপাল

আমরা সংবিধানের প্রতি দায়বদ্ধ । কিন্তু, সাম্প্রতিক কিছু ঘটনা আমাদের অবাক করেছে । রাজ্যের মানুষ ভয় নিয়ে বেঁচে রয়েছেন। বাংলা এখন গণতন্ত্রের গ্যাস চেম্বারে পরিণত হয়েছে। রাজ্য দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। বৃহস্পতিবার বিআর আম্বেদকরের জন্মদিবসে ফের রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে সরব হলেন রাজ্যপাল জগদীপ ধনকড়।

Trending Now