নজরবন্দি ব্যুরোঃ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভিজিটর পদ থেকে সরানো হচ্ছে রাজ্যপালকে। বেসরকারি কলেজে ভিজিটর পদে শিক্ষামন্ত্রীকে আনা হতে পারে। এমনটাই খবর নবান্ন সূত্রে। এমনকি আগামী দিনে এবিষয়ে রাজ্যের তরফে আইনি প্রক্রিয়া শুরু করা হচ্ছে বলেও জানা গিয়েছে।
আরও পড়ুনঃ Ladakh: শিয়ক নদীর দুর্ঘটনায় এক বাঙালি সেনার মৃত্যু, পরিবারে শোকের ছায়া
নবান্ন সূত্রে খবর, কয়েকদিন আগেই কেবিনেট বৈঠকে রাজ্যপালকে আচার্য পদ থেকে সরিয়ে দেওয়ার প্রস্তাব এনেছে সরকার। সেখানে আচার্য পদে আনা হবে মুখ্যমন্ত্রীকে। মন্ত্রিসভার বৈঠকে স্থির হয়েছে আগামী দিনে এবিষয়ে বিল আনতে চলেছে সরকার। এবার বেসরকারি কলেজগুলির ভিজিটর পদ থেকে রাজ্যপালকে সরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। মনে করা হচ্ছে, রাজ্যপালের ক্ষমতা খর্ব করার একটা প্রক্রিয়া চালু করা হয়েছে।

উচ্চ শিক্ষা দফতর সূত্রে জানা গেছে, শিক্ষামন্ত্রীকে ভিজিটর পদে আনার জন্য আইনি প্রক্রিয়া শুরু করতে চাইছে রাজ্য। অভিযোগ, এর আগে একাধিকবার উপাচার্যদের একাধিক বিষয়ে তলব করেছিলেন রাজ্যপাল। যদিও কেউই সেই হাজিরায় উপস্থিত হননি। এবার শিক্ষামন্ত্রী আচার্য পদে আনার প্রক্রিয়া শুরু করে রাজ্যপালকে বিশেষ বার্তা দিতে চাইছে সরকার।
বেসরকারি কলেজে ভিজিটর পদে শিক্ষামন্ত্রীকে আনা হতে পারে, ডানা ছাঁটা হতে পারে রাজ্যপালের

বেসরকারি কলেজ গুলিতে শিক্ষামন্ত্রীকে ভিজিটর পদে আনা হলে সেখানে রাজনীতি অনুপ্রদেশ করতে পারে। যা আগামী দিনে বিপজ্জনক হয়ে দাঁড়াবে। এর ফলে শিক্ষার মান আগের থেকে কমে যেতে পারে। এমনটাই মনে করছেন শিক্ষাবীদরা।



