Mamata Banerjee: আচার্য পদে রাজ্যপাল নয়, আনা হোক মুখ্যমন্ত্রীকে, অনুমোদন মন্ত্রীসভার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রাজ্য বনাম রাজ্যপালের দ্বন্দ্বে নতুন মোড়। আচার্য পদে রাজ্যপাল নয়, আনা হোক মুখ্যমন্ত্রীকে, অনুমোদন মন্ত্রীসভার। রাজ্যের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের আচার্য পদে বসুন মুখ্যমন্ত্রী। চায় মন্ত্রীসভা। সেই প্রস্তাবে শিলমোহর দিল মন্ত্রীসভা। এমনকি আগামী দিনে এবিষয়ে বিধানসভায় বিল আনতে চলেছে সরকার।

আরও পড়ুনঃ Kolkata: আগামী ৮ বছরের মধ্যে তিলোত্তমাকে দূষণমুক্ত করার পরিকল্পনা, বড় পদক্ষেপ মমতা সরকারের

West Bengal CM Mamata Banerjee blocks Governor Jagdeep Dhankhar on Twitter

এবিষয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, আজকে রাজ্যের মন্ত্রীসভা সর্বসম্মতকমে একটি সিদ্ধান্ত নিয়েছে যে রাজ্যে যতগুলি সরকারী বিশ্ববিদ্যালয় রয়েছে, তার আচার্য পদে রাজ্যপালের পরিবর্তে মুখ্যমন্ত্রী বসবেন। এটি বিধানসভায় যাওয়ার পর তা আইন হিসাবে লাগু করা হবে।

West Bengal Governor Jagdeep Dhankhar accuses Mamata Banerjee of appeasing  Muslims

২০১০ সালে কেন্দ্র সরকারের তরফে একটি কমিশন গঠন করা হয়। সেখানে সমস্ত রাজ্যগুলিকে বিশ্ববিদ্যালয়গুলির আচার্য পদে রাজ্যপালকে আনার জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল। তখন থেকেই বাংলায় এই নিয়ম লাগু ছিল। কিন্তু বর্তমানে রাজ্য এবং রাজ্যপালের সংঘাত চরমে পৌঁছে যেতেই রাজ্যপালকে আচার্য পদ থেকে সরিয়ে দেওয়ার জন্য বিল আনতে চলেছে সরকার।

আচার্য পদে রাজ্যপাল নয়, আসুক মুখ্যমন্ত্রী, আসছে বিল 

আচার্য পদে রাজ্যপাল নয়, আসুক মুখ্যমন্ত্রী, আসছে বিল 

কিছুদিন আগেই এই বিল পাশ করিয়েছে তামিলনাড়ু সরকার। উপাচার্য নিয়োগের ক্ষেত্রে রাজ্যপাল আরএন রবির আর কোনও ভূমিকা থাকছে না। মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের এই পদক্ষেপের পরেই অনেকেই মনে করেছিলেন এরাজ্যেও এই প্রস্তাব আনা সময়ের অপেক্ষা। বৃহস্পতিবার সেই প্রস্তাবে শিলমোহর দিল মন্ত্রীসভা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত