সন্দীপ আরও বলেন," প্রথম ম্যাচ দেখেই কোন কিছু সঠিক ভাবে বলা সম্ভব নয়। একজন খেলোয়াড়ের মানিয়ে নিতে যথেষ্ট সময় লাগে। তবে গতবার ব্রাইট এনবাখরে কিংবা জ্যাক ম্যাঘোমার মত সকলের নজর কেরেছে অ্যানটোনিও পেরেসোভিচ।
চুক্তি নিয়ে কর্তা-লগ্নিকারী তরজা তুঙ্গে, তবু জট কাটানোর ব্যাপারে আশাবাদী ইস্টবেঙ্গল। নতুন লগ্নিকারীদের সঙ্গে চুক্তি নিয়ে আশাবাদী ইস্টবেঙ্গল। যদিও বাস্তব পরিস্থিতির দিকে তাকালে মনে হয় সেই চুক্তির সম্ভবনা বিশ বাঁও জলে।