শ্রী সিমেন্টের সঙ্গে বৈঠক লাল-হলুদ কর্তাদের, অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বিগত কয়েক মাস ধরেই ইনভেস্টরের সঙ্গে চুক্তি কে কেন্দ্র করে ডামাডোল পরিস্থিতি লাল-হলুদ ক্লাব তাঁবুতে। যত সময় এগোচ্ছে ততই আইএসএলে খেলার আসা ক্ষীণ হয়ে আসছে ইস্টবেঙ্গলের।এই সমস্যার সমাধানের জন্য ক্লাবের তরফ থেকে নিয়োগ করা হয় প্রাক্তন সচিব তথা আইনজীবী পার্থ সারথি সেনগুপ্ত কে।

আরও পড়ুনঃদাদাগিরিহীন সৌরভ ? তাহলে বিকল্প কে

এরপর পার্থ বাবুর সঙ্গে শ্রী সিমেন্ট আধিকারিকদের চুক্তি সংক্রান্ত বিষয়ে আলোচনার পর ৭ টি শর্তের উপর বদল আনা হয়।কিন্তু এতে ও সমস্যার সমাধান সূত্র বেড়িয়ে আসেনি। যারফলে, সমস্যার সমাধান করতে খোদ মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবি জানায়  ক্লাব এর তরফ থেকে গঠিত প্রাক্তন ফুটবলারদের একটি কমিটি।

শ্রী সিমেন্টের সঙ্গে বৈঠক লাল-হলুদ কর্তাদের, অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত
শ্রী সিমেন্টের সঙ্গে বৈঠক লাল-হলুদ কর্তাদের, অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত

তবে আজ বেলার দিকে লগ্নিকারী সংস্থার সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন লাল-হলুদের কর্তারা। যেখানে উভইপক্ষের মধস্ততাকারী হিসাবে ছিলেন রিলায়েন্স কর্তা সহ বেশ কিছু প্রশাসনিক আধিকারিকরা। তবে ঘণ্টা চারেকের এই বৈঠকে কি সিধান্ত নেওয়া হয়েছে সেবিষয় এখনও কিছু জানা যায়নি। তবে নির্ধারিত সূচি অনুযায়ী আজ ক্লাবের কর্ম সমিতির যে সভা ডাকা হয়েছিল, এই বৈঠকের পর তা স্থগিত করা হয়েছে।বর্তমানে শ্রী সিমেন্ট আধিকারিকদের উত্তরের অপেক্ষায় ইস্টবেঙ্গল কর্তারা।

শ্রী সিমেন্টের সঙ্গে বৈঠক ক্লাবের সাবেক কর্তাদের

কিছুদিন আগেও লাল-হলুদের সমস্যা সমাধানের বিষয়ে নেতাজী ইনডোর স্টেডিয়াম থেকে ক্লাব কর্তাদের কিছুটা ছেড়ে খেলার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্ধোপাধ্যায়। বলা বাহুল্ল্য, এই মুহূর্তে ক্লাবের সমস্যা সমাধানের পুরো ভাগেই উঠে এসেছেন তিনি তবে গত বছরের মত এবার ও তাঁর হাত ধরেই লাল-হলুদের আইএসএলের রাস্তা প্রসস্থ হয় কিনা এখন সেটাই দেখার।

tifo

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত