দাদাগিরিহীন সৌরভ ? তাহলে বিকল্প কে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ করোনার আবহে প্রায় বন্ধ হতে বসেছিল টলিপাড়ার একাধিক ধারাবাহিক। কিন্তু সময়ের সাথে সাথে এবারও স্ব মহিমায় ফিরে এসেছে ধারাবাহিক গুলি। সেইমত এবার আসতে চলেছে ” দাদাগিরি সিজেন ৯”, কিন্তু এবার নাকি থাকছেন না খোদ সৌরভ গাঙ্গুলি। সেই যায়গায় সঞ্ছালক হিসেবে কে আসতে চলেছেন তা নিয়েই তৈরি হয়েছে বিতর্ক।

আরও পড়ুনঃ ১১৫ বছর পর ‘কালকক্ষ’ নিয়ে আসছে আরোরা ফিল্ম কর্পোরেশন, জানালেন পরিচালক গৌতম ঘোষ

তবে সৌরভ গাঙ্গুলির না থাকাতে যথেষ্ট অখুশি দর্শকদের একাংশ। তাই জি বাংলার ফেসবুক ও ইনস্তাগ্রাম পেজের কমেন্ট সেকশনে গিয়ে অনেকেই সৌরভ গাঙ্গুলি ওরফে দাদা কে ফিরিয়ে আনার অনুরোধ করেছেন। বলাবাহুল্য, দাদাগিরি র মঞ্চে ভারতের প্রাক্তন অধিনায়কে ই দেখে অভ্যস্ত দর্শকরা তাই তাঁর না থাকা কিছুতেই মেনে নিতে পারছেন না তাঁরা।

দাদাগিরিহীন সৌরভ ? তাহলে বিকল্প কে
দাদাগিরিহীন সৌরভ ? তাহলে বিকল্প কে

এর আগেও দাদাগিরির তৃতীয় সিজেনে ছিলেন না  সৌরভ গাঙ্গুলি, সেবার মহাগুরু মিঠুন চক্রবর্তী র সঞ্চালনায় সমাদৃত হয়েছিল দাদাগিরির মঞ্চ। তাই এবার এই “৯” সিজেনে ও কি দ্যাখা মিলতে চলছে মহাগুরুর ? তা এখনও ধোয়াশায়।তবে শোনা যাচ্ছে সঞ্চালক হওয়ার তালিকায় নাকি একেবারে উপরের দিকেই রয়েছে ফাটাকেষ্টর নাম।

দাদাগিরিহীন সৌরভ ? তাহলে  কে থাকবেন সঞ্ছালনায় 

করোনা পরিস্থিতির কথা মাথায়ে রেখে এবার ও অনলাইনে হতে চলেছে দাদাগিরির অডিশন। সেজন্য নিজের নামের পাশাপাশি ছবি, নিজের বয়স, নিজের পেশা, এবং আগ্রহী ব্যক্তি কোন জেলা থেকে তিনি আসতে চাইছেন সেই সমস্ত কিছু লিখে নিজের জীবনের বিশেষ কাহিনী লিখে অথবা একটি শর্ট ভিডিও করে প ৮০১৩৬০৪০৭৭  নম্বরে পাঠাতে হবে।তবে দাদাগিরির সেটে কাকে সঞ্চালনায় দেখা যাবে সেটাই এখন বড় প্রশ্ন।

dadagiri 2

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন