নজরবন্দি ব্যুরো: ১১৫ বছর পর ‘কালকক্ষ’ নিয়ে আসছে আরোরা ফিল্ম কর্পোরেশন, বুধবার কলকাতা প্রেস ক্লাব ছবিটির পোস্টার ও টিজার সামনে আনলেন পরিচালক গৌতম ঘোষ। অরোরার শেষ প্রযোজনা ছিলো উৎপলেন্দু চক্রবর্তীর ‘ময়না তদন্ত’।
আরও পড়ুনঃ গ্যাসের সমস্যাই কাল হয়ে উঠল পিলুর জীবনে


১৯২১ সালে অরোরা-র প্রথম ছবি মুক্তি পায়। ঠিক তার ১০০ বছর পরে প্রযোজনা সংস্থার নতুন ছবি ‘কালকক্ষ’ মুক্তি পেতে চলেছে। সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট-এর দুই নবীন পরিচালক শর্মিষ্ঠা মাইতি ও রাজদীপ পাল এই ছবিটির পরিচালনা করেছেন। এঁরা দু’জনেই জাতীয় পুরস্কারপ্রাপ্ত। ইতিমধ্যেই তাঁরা দু’টি ছোট ছবি পরিচালনা করেছেন অরোরার সঙ্গে।
১১৫ বছরে ‘কালকক্ষ’ নিয়ে আসছে আরোরা ফিল্ম কর্পোরেশন, এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন শ্রীলেখা মুখোপাধায়, জনার্দন ঘোষ, অন্নিষ্ঠা বিশ্বাস। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাঁরা ছবির নেপথ্যে থাকা নানা ঘটনার উল্লেখও করেন। ‘কালকক্ষ’ মুক্তি পাবে চলতি বছরের শেষের দিকে। বুধবার কলকাতা প্রেস ক্লাব ছবিটির পোস্টার ও টিজার সামনে এনেছেন পরিচালক গৌতম ঘোষ।
১১৫ বছর পর ‘কালকক্ষ’ নিয়ে আসছে আরোরা ফিল্ম কর্পোরেশন, জানালেন পরিচালক গৌতম ঘোষ
অতিমারির প্রকোপ কাটিয়ে এবার প্রেক্ষাগৃহে ফিরছে বাংলা ছবি। ‘মুখোশ’-এর প্রিমিয়ারে গৌতম ঘোষ অরোরা ফিল্ম কর্পোরেশনকে এই দুর্দিনে টলিউডের পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ জানান। এই অনুষ্ঠানে উপস্থিত সংস্থার কর্ণধার অঞ্জন বসু জানান, প্রযোজনা সংস্থার নতুন স্টুডিয়ো তৈরির কাজ শেষের পথে। তাঁর বিশ্বাস, ওটিটি-র যুগেও নতুন ধারার ছবি দর্শককে হলমুখী করবে।









