গ্যাসের সমস্যাই কাল হয়ে উঠল পিলুর জীবনে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সঙ্গীত জগতে ফের ইন্দ্রপতন, চলে গেলেন পিলু ভট্টাচার্য। গত এক মাস ধরে যথেষ্ট অসুস্থ ছিলেন এই সঙ্গীত শিল্পী যারফলে কয়েকবার হাসপাতাল থেকেও যাওয়া-আসা করতে হয়েছে তাঁকে, কিন্তু এবার হার মানলেন এই রাষ্ট্রপতি পুরষ্কার জয়ী।তাই গতকাল রাত থেকেই মন খারাপ সঙ্গীত অনুরাগীদের।

আরও পড়ুনঃইউরিক অ্যাসিড কন্ট্রোলে রাখতে মেনে চলুন কয়েকটি নিয়ম

অথচ গত মঙ্গলবারই ফেসবুক অ্যাকাউন্টে নিজের বেশ কয়েকটি ছবি আপলোড এই শিল্পী লিখেছিলেন,  ” Show Must Go On ….হ্যাঁ আমিই পারি মৃত্যু সাথে পাঞ্জা লড়ে জিতে ফিরে আসতে ।আমিই পারি মৃত্যু কে পাশে দাঁড় করিয়ে আমার স্বপ্ন সফল করতে ।” সেইসঙ্গে তিনি বলেছিলেন, পেটের গ্যাস বুকে উঠলে মানুষ কিভাবে মৃত্যুর দিকে চলে যায় সরাসরি সেটা দেখলাম।

Pilu 1

কিন্তু দুটো দিন গড়াতে না গড়াতেই বদলে যায় সমস্ত কিছু।যারফলে গতকাল রাতেই তাঁর ছেলে পিলু ভট্টাচার্যের ফেসবুকে লেখেন, “আমি ঋতর্ষি ভট্টাচার্য্য, অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, আমার বাবা শ্রী পিলু ভট্টাচার্য্য আজ আমাদের ছেড়ে চলে গেলেন । তাঁর আত্মার শান্তি কামনা করুন ।”

গ্যাসের সমস্যাই কাল হয়ে গেল পিলু ভট্টাচার্যের 

সূত্র অনুযায়ী জানা গিয়েছে, বহুদিন ধরেই গ্যাসের সমস্যায় জর্জরিত ছিলেন এই বহুমুখী প্রতিভাবান, সেটাই কাল হয়ে উঠল তার জীবনে। গান গাওয়ার পাশাপাশি অভিনয় করা ও ফুটবল খেলার ক্ষেত্রে ও পারদর্শী ছিলেন তিনি। কিন্তু কখনওই লাইম লাইটে আসতে পারেনি এই তারকা।

 

pilu2

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত