নজরবন্দি ব্যুরো: ইউরিক অ্যাসিড হওয়া মানেই অনেক ধরনের খাবার খাওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ থাকা। তবে, ইউরিক অ্যাসিড কন্ট্রোলে রাখতে মেনে চলুন কয়েকটি নিয়ম। ইউরিক অ্যাসিড থাকলে খাবার তালিকা থেকে বাদ দিন টমেটো, মুসুর ডাল, বিউলির ডাল, পাঁঠার মাংস।
আরও পড়ুনঃ এবার শহরে ভুয়ো রেল ইঞ্জিনিয়ার, চাকরি দেওয়ার নাম লক্ষাধিক টাকার প্রতারণা
কিন্তু শুধু এগুলি না খেলেই কমবে না ইউরিক অ্যাসিড। পাশাপাশি ধূমপান ও অ্যালকোহলের অভ্যাস ত্যাগ করতে হবে। দীর্ঘক্ষণ বসে থাকলে যেহেতু ইউরিক অ্যাসিড বেড়ে যায়, তাই নিয়মিত শরীরচর্চা করাও জরুরি। তাই বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, প্রতি ৩০ মিনিট বসে থাকার পর অন্তত ৩ মিনিট করে দাঁড়াতে।

লিফটে ওঠা ত্যাগ করে প্রতি দিন নিয়মিত সিঁড়ি বেয়ে একটি তলা উঠুন। যোগাসন করার অভ্যাস গড়ে তুলুন। শরীরচর্চার সঙ্গে সঙ্গে কিন্তু পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া ও ঘুমোনোও জরুরি।
ইউরিক অ্যাসিড কন্ট্রোলে রাখতে মেনে চলুন কয়েকটি নিয়ম। টমেটো কেচআপ, ক্যানড ড্রিঙ্কস, চকোলেট, চিপস, বিস্কুট ও প্যাকজেড ফুড খাওয়া একেবারেই নৈব নৈব চ। পালং শাক খাওয়া যেতেই পারে, তবে রান্না করে খেতে হবে।
ইউরিক অ্যাসিড কন্ট্রোলে রাখতে মেনে চলুন কয়েকটি নিয়ম
প্রতি দিনের খাদ্যতালিকায় দই রাখা যেতে পারে। দিনে ১-২টি ডিম খেলে কোনও অসুবিধে নেই। আর মাছ-মাংস একেবারে বন্ধ না করা ভালো, সপ্তাহে ২-৩ দিন মাছ বা মাংস খাওয়া যেতেই পারে।



