নজরবন্দি ব্যুরো: এবার শহরে ভুয়ো রেল ইঞ্জিনিয়ার, চাকরি দেওয়ার নাম লক্ষাধিক টাকার প্রতারণা। এমনই অভিযোগ উঠলো এক যুবকের বিরুদ্ধে। পুলিশের জালে পড়লো ভুয়ো আধিকারিক দীপক সিং। প্রাথমিকভাবে জানা গিয়েছে, দীপক নিজেকে রেলের এক জন ইঞ্জিনিয়ার হিসাবে পরিচয় দিতেন।
আরও পড়ুনঃ ভোট পরবর্তী হিংসা মামলার তদন্তে অতি সক্রিয় CBI, রাজ্যে আসছে ৪ দল
তদন্তে জানা গিয়েছে, দীপক আগে রেলেই চাকরি করতেন। কিন্তু কয়েক বছর আগে তাঁর চাকরি চলে যায়। কিন্তু ভুয়ো পরিচয় ব্যবহার করেই তিনি প্রতারণা করতেন। সম্প্রতি হেয়ারস্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেন কুপলির এক যুবক। অভিযোগ, দীপক তাঁকে চাকরি দেওয়ার নামে লক্ষাধিক টাকা নিয়েছিলেন।
কিন্তু চাকরির নিয়োগপত্র হাতে পাননি। পরে দীপক তাঁর সঙ্গে আর যোগাযোগও রাখেননি। এরপরই যুবক বুঝতে পারেন তিনি প্রতারিত হয়েছেন। তারপরই হেয়ারস্ট্রিট থানায় একটি অভিযোগ দায়ের করেন তিনি। এরপরই তদন্তে নামে পুলিশ। বৃহস্পতিবার ডালহৌসি থেকে গ্রেফতার করা হয় অভিযুক্ত যুবককে। জানা গিয়েছে,রেলে চাকরি দেওয়ার নাম করে একাধিক ব্যক্তির সঙ্গে প্রতারণা করেছেন তিনি। মোট কত টাকার প্রতারণা করেছেন, তা খতিয়ে দেখা হচ্ছে।
পাশাপাশি দীপকের চাকরিই বা কেন চলে গিয়েছিল, তারপর থেকে কত জনের সঙ্গে তিনি প্রতারণা করেছেন, এবং এই চক্রের সঙ্গে আর কে কে জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ। তদন্তকারীরা জানিয়েছেন, প্রতারণার অভিযোগের ভিত্তিতে এক জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিটা খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তের বক্তব্যও শোনা হচ্ছে।
এবার শহরে ভুয়ো রেল ইঞ্জিনিয়ার, চাকরি দেওয়ার নাম লক্ষাধিক টাকার প্রতারণা
কসবার দেবাঞ্জন দেব, বরানগরের সনাতন রায় চৌধুরী, বেলঘরিয়ার রাজর্ষি ভট্টাচার্য – ভুয়ো আইএএস, ভুয়ো সিবিআই কৌসুলী, ভুয়ো আইপিএসদের তালিকায়, এবার শহরে ভুয়ো রেল ইঞ্জিনিয়ার, তদন্তকারীরা এবার দেখতে চাইছেন এই দীপকের হাত কতদূর লম্বা। দেবাঞ্জন, সনাতনের মতো এরও কোনও প্রভাবশালী যোগ রয়েছে কিনা।



