এটিকে মোহনবাগান ছেড়ে দিলেন এডু গার্সিয়া, দলে এলেন হুগো বৌমৌস

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ জল্পনা ছিলই এবার তা সত্যি হল। এটিকে মোহনবাগান ছেড়ে দিলেন এডু গার্সিয়া। দুই বছর এটিকে মোহনবাগানে কাটিয়ে যাওয়ার পর শেষ মুহূর্তে আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। বিদায় বার্তায় এডু লেখেন, ‘প্রায় আড়াই বছর এটিকে মোহনবাগানের হয়ে খেলা গর্বের বিষয়।

চ্যাম্পিয়ন হওয়ার জন্য এই শহরে এসেছিলাম। আমি দুটো আইএসএল ফাইনাল খেলেছি। একবার চ্যাম্পিয়ন হয়েছি।” অপর দিকে আইএসএলের চ্যাম্পিয়ন দল মুম্বই সিটি এফসির ফুটবলার হুগো বৌমৌসের সঙ্গে চুক্তি করল এটিকে মোহনবাগান ।

আরও পড়ুনঃ মহারাজের জন্মদিনে শুভেচ্ছা জানাতে বেহালার বাড়িতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

ইন্ডিয়ান সুপার লিগের সেরা অ্যাটাকিং মিডফিল্ডার হুগো বৌমৌসকে সই করিয়ে দলবদলের অন্যতম চমক দিল বাগান শিবির। পরের মরসুমের জন্য শক্তিশালী দল গড়ছে এটিকে মোহনবাগান। ইতিমধ্যেই হাবাসের দল সই করিয়েছেন ফিনল্যান্ডের হয়ে এবছরের ইউরোতে খেলা জনি কাউকোকে।

এটিকে মোহনবাগান ছেড়ে দিলেন এডু গার্সিয়া, দলে এলেন হুগো বৌমৌস

এবার তাঁর পাশাপাশি দলে যুক্ত হল আর এক তাঁরা হুগো। ফরাসি তারকা হুগোর সঙ্গে ৫ বছরের চুক্তি করেছে সবুজ-মেরুন শিবির।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন