নজরবন্দি ব্যুরোঃ আজ ৪৯ বছরে পা দিলেন বাংলার মহারাজ তথা সৌরভ গাঙ্গুলী। তার জন্মদিনে শুভেচ্ছার বন্যায় ভরে উঠেছে তার সোশ্যাল মিডিয়ার বিভিন্ন পেজ। খেলোয়াড় থেকে রাজনীতিবিদ বন্ধুবান্ধব থেকে পরিচিত সকলেই তাকে শুভেচ্ছা জানাচ্ছেন। সূত্রের খবর আজ সৌরভ গাঙ্গুলী কে জন্মদিনের শুভেচ্ছা জানাতে তার বাড়ি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সৌরভের সঙ্গে মমতার সম্পর্ক চিরদিনই ভালো। বেশ কয়েক দিন আগে সৌরভ যখন অসুস্থ হয়ে উডল্যান হাসপাতালে ভর্তি ছিলেন তখনো তিনি সেখানে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেছিলেন। ফোনে তার আরোগ্য কামনা করেছিলেন।


আরও পড়ুনঃ বাম শূন্য বিধানসভায় জ্যোতি বসুর জন্মদিন পালন, শ্রদ্ধা জানাল তৃণমূল-বিজেপি।
আবার উল্টোদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একই মঞ্চে বিভিন্ন অনুষ্ঠানে দেখা গেছে বাংলার মহারাজ কে। বঙ্গ ভোটের আগে সৌরভ বিজেপি থেকে ভোটে লড়বেন এই হাওয়া এই জল্পনা যখন বঙ্গ জুড়ে উঠেছিল তখনো মুখ্যমন্ত্রী সেইভাবে এই বিষয়টিকে নিয়ে কোন জনসভা বা কোন মিটিংয়ে উচ্চবাচ্য করেননি। তার জন্মদিনে তার সতীর্থ খেলোয়াড়রা তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন।
মহারাজের জন্মদিনে শুভেচ্ছা জানাতে বেহালার বাড়িতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী
শুভেচ্ছা জানিয়েছেন সচিন , ভিভিএস লক্ষ্ম্ সেওয়াগ, যুবরাজ সিং হরভজন সিংহ সহ অনেক খেলোয়াড়। তবে জন্মদিনে স্বয়ং মুখ্যমন্ত্রীর সৌরভের বাড়ি যাওয়াটা একটা অন্যমাত্রা অবশ্যই থাকবে










