বৃহস্পতিবার লং মার্চ চলাকালীন ওয়াজিরাবাদে ইমরান খানকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায় অজ্ঞাত পরিচয়ের কিছু দুষ্কৃতী। এবার তাঁর সুস্থতা কামনা করেছেন একসময়ের বিশেষ বন্ধু অভিনেত্রী মুনমুন সেন।
পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে লক্ষ্য করে গুলি। গুলি চলল ওয়াজিরাবাদে৷ পাকিস্তানের সংবাদমাধ্যম সূত্রে খবর, ওয়াজিরাবাদ জেলার গুরজনওয়ালার আলওয়ালা চকে একটি এসইউভিতে সওয়ার ইমরান তাঁর সমর্থকদের উদ্দেশে লং মার্চে যোগদানের আবেদন জানাচ্ছিলেন।
ইমরান খানের পদ বাতিল করল পাকিস্তানের সাংসদ। কারণ, প্রধানমন্ত্রী থাকাকালীন বিদেশি রাষ্ট্র থেকে পাওয়া পুরস্কার বিক্রির অভিযোগে শুক্রবার তাঁকে অযোগ্য ঘোষণা করেছে পাকিস্তান নির্বাচন কমিশন (Pakistan Election Commission)।