নজরবন্দি ব্যুরো: বৃহস্পতিবার গুলিবিদ্ধ হয়েছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং পাকিস্তানের ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক ইমরান খান। স্বল্পের জন্যে বেঁচে গিয়েছেন তিনি। বৃহস্পতিবার লং মার্চ চলাকালীন ওয়াজিরাবাদে ইমরান খানকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায় অজ্ঞাত পরিচয়ের কিছু দুষ্কৃতী। এবার তাঁর সুস্থতা কামনা করেছেন একসময়ের বিশেষ বন্ধু অভিনেত্রী মুনমুন সেন।
আরও পড়ুন: অল্প ওঠাতে পারছেন বাম হাত, চিকিৎসায় সাড়া দিচ্ছেন ঐন্দ্রিলা
তিনি বললেন, ‘‘ক্রিকেটার ইমরান খানের দ্রুত সুস্থতা কামনা করি ৷ বিশ্ব বিখ্যাত ক্রিকেটার ছিলেন ইমরান খান ৷ তাঁর খেলার জন্য তিনি সারা বিশ্বে বিখ্যাত। তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন এবং ভাল থাকুন ৷ এটাই আজকের দিনে দাঁড়িয়ে আমার প্রার্থনা। রাজনীতিক ইমরানকে নিয়ে আমি কোনওরকম মন্তব্য করব না।’’

প্রসঙ্গত, এককালে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেট দলের অধিনায়কের সঙ্গে মুনমুনের সেনের মাখোমাখো প্রেমের সুসম্পর্কের কথা কারোরই অজানা নয় ৷ তাঁদের মধ্যে এখন কোনো যোগাযোগ না থাকলেও মুনমুন সেন ক্রিকেটার ইমরানের দ্রুত সুস্থতা কামনা করেছেন।
তথাকথিত প্রাক্তন প্রেমিক ইমরানের সুস্থ কামনা মুনমুন

আট ও নয়ের দশকে মুনমুন-ইমরান ‘বন্ধুত্ব’ সিনে ম্যাগাজিন ও ট্যাবলয়েডের যুগে দারুণ গসিপের টপিক ছিল। আজও কান পাতলেই বলিউডে তাঁদের দু’জনের সম্পর্কে নানা মুখরোচক গল্প শোনা যায়। মুনমুনের এই সুস্থতা কামনা করাই তাঁদের পুরনো সম্পর্কের জল্পনা টলিপাড়ায়।



