Aindrila Sharma: অল্প ওঠাতে পারছেন বাম হাত, চিকিৎসায় সাড়া দিচ্ছেন ঐন্দ্রিলা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: আচমকা ব্রেন স্ট্রোক হয়ে হাসপাতালে ভর্তি অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা।  এখনও ভেন্টিলেশনে রয়েছেন তিনি। মঙ্গলবার রাতে ব্রেন স্ট্রোক হয় নায়িকার। এ দিন রাতে হাওড়ার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় ঐন্দ্রিলাকে। হাসপাতাল সূত্রে খবর, গতকালের থেকে তাঁর শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছে। বাম চোখ খুলতে পারছেন ঐন্দ্রিলা। অল্প ওঠাতে পারছেন বাম হাত। রাইস টিউবে খাওয়ানো হচ্ছে তাঁকে। তবে এখনও ভেন্টিলেশনে রাখা হয়েছে ঐন্দ্রিলাকে।

আরও পড়ুন: ৫০ হাজার বাড়ল রাজ্যের ডেঙ্গি সংক্রমণ, বাড়ছে উদ্বেগ

এখন পর্যন্ত দুই ইউনিট প্যাকড রেড ব্লাড সেল দেওয়া হয়েছে ঐন্দ্রিলাকে। গভীর কোমাচ্ছন্ন অবস্থায় রয়েছেন তিনি। ভেন্টিলেশনে তাঁকে ভেসোপ্রেসার দেওয়া হয়। শেষ পাওয়া খবর অনুযায়ী, অভিনেত্রীর ব্লাড প্রেসার কিছুটা স্বাভাবিক। রক্তচাপ রয়েছে ১১০/৭০। পালস রেট প্রতি মিনিটে ১১২। কড়া কড়া ওষুধ চলছে অভিনেত্রীর।

অল্প ওঠাতে পারছেন বাম হাত, চিকিৎসায় সাড়া দিচ্ছেন ঐন্দ্রিলা
অল্প ওঠাতে পারছেন বাম হাত, চিকিৎসায় সাড়া দিচ্ছেন ঐন্দ্রিলা

সূত্রের খবর, তিনদিন ধরে হাসপাতালেই রয়েছেন ঐন্দ্রিলার বন্ধু তথা অভিনেতা সব্যসাচী চৌধুরী। এছাড়াও রয়েছেন ঐন্দ্রিলার পরিজনরা। তিনি যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন সেজন্য গোটা টলি ইন্ডাস্ট্রির পাশাপাশি তাঁর অসংখ্য ভক্তরা প্রার্থনা করছেন। ঐন্দ্রিলার এরআগে দীর্ঘ লড়াইয়ের কাহিনী সোশ্যাল মিডিয়ায় নিয়মিত শেয়ার করতেন অভিনেতা সব্যসাচী চৌধুরী।

অল্প ওঠাতে পারছেন বাম হাত, চিকিৎসায় সাড়া দিচ্ছেন ঐন্দ্রিলা

aindrila 2

দুদিন আগেই ছিল সব্যসাচীর জন্মদিন। সেদিন তাঁকে শুভেচ্ছাও জানান অভিনেত্রী। মঙ্গলবার ঐন্দ্রিলার এই অবস্থার পরেই মানসিকভাবে বিপর্যস্ত অভিনেতা। ২০১৫ সালে ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন ঐন্দ্রিলা। সেই সময় লড়াই করে সুস্থ হয়ে উঠেছিলেন তিনি। ২০২১ সালে ফের একবার তাঁর ফুসফুসে টিউমার ধরা পড়ে। আরও একবার লড়াই শুরু হয়েছিল ঐন্দ্রিলার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত