নজরবন্দি ব্যুরোঃ পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে লক্ষ্য করে গুলি। গুলি চলল ওয়াজিরাবাদে৷ পাকিস্তানের সংবাদমাধ্যম সূত্রে খবর, ওয়াজিরাবাদ জেলার গুরজনওয়ালার আলওয়ালা চকে একটি এসইউভিতে সওয়ার ইমরান তাঁর সমর্থকদের উদ্দেশে লং মার্চে যোগদানের আবেদন জানাচ্ছিলেন। সে সময় এক ব্যক্তি এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে।
আরও পড়ুনঃ Ekbalpur: টাকা লুঠের অভিযোগ পুলিশের বিরুদ্ধে, গ্রেফতার ৬


A firing was reported near the container of former PM and Pakistan Tehreek-e-Insaf (PTI) chairman Imran Khan’s container near Zafar Ali Khan chowk in Wazirabad, Pakistan media reports. pic.twitter.com/mv5WvQIm7W
— ANI (@ANI) November 3, 2022


ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। গুজরানওয়ালা থেকে এক এসইউভি থেকে বের হওয়ার সময় তার পায়ে ব্যান্ডেজ নজরে এসেছে। গুলিকাণ্ডের পরেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। আহত হয়েছেন অনেকেই।

শেহবাজ শরিফের সরকারের বিরুদ্ধে বিরাট সমাবেশের আয়োজন করা হয়েছিল ইমরান খানের দলের বিরুদ্ধে। পাকিস্তানে গণতন্ত্র পুনপ্রতিষ্ঠার দাবিতে লাহোর থেকে ইসলামাবাদ লং মার্চের ডাক দিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। দলের সব নেতা, কর্মী ও সমর্থককে লাহোরের লির্বাটি চকে সমবেত হওয়ার ডাক দিয়েছিলেন ইমরান। স্থির হয়েছিল, সেখান থেকে তাঁরা সবাই প্রায় ৪০০ কিলোমিটার হেঁটে ইসলামাবাদে যাবেন।
প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে লক্ষ্য করে গুলি, পাকিস্তানে বিরাট চাঞ্চল্য

তার আগে এদিন ওয়াজিরাবাদে বিরাট সমাবেশের পর বক্তব্য রাখার কথা ছিল। কিন্তু তার আগেই ঘটে গেল বিপত্তি। বৃহস্পতিবারের এই ঘটনা ২০০৭ সালে প্রধানমন্ত্রীর বেনজির ভুট্টোর ইতিহাসকে উস্কে দিল৷ এই ঘটনায় অভিযোগ উঠেছে দুই প্রতিপক্ষ শরিফের মুসলিম লিগ এবং পাকিস্তান পিপলস পার্টির বিরুদ্ধে।







