Imran Khan: ‘আমাকে হত্যার চেষ্টা করেছেন পাক প্রধানমন্ত্রী’, বিস্ফোরক ইমরান

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গতকাল বরাত জোরে প্রাণে বেঁচেছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। গতকালের পদযাত্রায় তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়। তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় গুলি লাগে তাঁর পায়ে। প্রাণে বেঁচে যান তিনি।

আরও পড়ুনঃ বিকল টুইটার পরিষেবা, এলন মাস্কের অধিগ্রহণের পরই প্রথম বিপত্তি

আর তারপরই বিস্ফোরক অভিযোগ ইমরানের দল তেহরিক-ই-ইনসাফের নেতাদের। তাঁদের দাবি, যে তিনজনের নির্দেশে ওই হামলা হয়েছে তাঁদের মধ্যে অন্যতম পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ! হাসপাতাল থেকে এমনটাই নাকি অভিযোগ জানিয়েছেন খোদ ইমরান।

‘আমাকে হত্যার চেষ্টা করেছেন পাক প্রধানমন্ত্রী’, বিস্ফোরক ইমরান

আসাদ উমর ও মিঁয়া আসলাম ইকবাল এক বিবৃতিতে জানিয়েছেন, “কিছুক্ষণ আগেই আমাদের ইমরান জানিয়েছেন তাঁর তরফে এই বিবৃতি পেশ করতে। তাঁর বিশ্বাস, তিনজন রয়েছেন এই হামলার পিছনে। তাঁরা হলেন শাহবাজ শরিফ, রানা সানাউল্লা ও মেজর জেনারেল ফইজল। ইমরান জানিয়েছেন, নির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই তিনি এমন অভিযোগ করছেন।”

6 4

‘আমাকে হত্যার চেষ্টা করেছেন পাক প্রধানমন্ত্রী’, বিস্ফোরক ইমরান

‘আমাকে হত্যার চেষ্টা করেছেন পাক প্রধানমন্ত্রী’, বিস্ফোরক ইমরান

কেমন আছেন ইমরান? এপ্রসঙ্গে ইমরানের সঙ্গীরা জানিয়েছেন, এখন বিপন্মুক্ত তাঁদের শীর্ষনেতা। কিন্তু সেই সঙ্গেই তাঁদের ঘোষণা, ”ইমরান সকলকে এটা জানিয়ে দিতে বলেছেন, দেশের স্বাধীনতার জন্য তিনি নিজের প্রাণ বলিদান দিতে প্রস্তুত।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত