নজরবন্দি ব্যুরোঃ সরকার চালাতে সেনার সাহায্য চেয়েছিলেন ইমরান খান। প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ আনলেন পাক গুপ্তচর সংস্থা আইএসআই-র ডিরেক্টর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল নাদিম আঞ্জুম। তাঁর এই দাবিকে ঘিরে পাক রাজনীতিতে শুরু হয়েছে জোর তরজা।
আরও পড়ুনঃ সোশ্যাল মিডিয়ায় নতুন নিয়ম আনছে সরকার, কি করবেন আর কি করবেন না
প্রধানমন্ত্রীর মসনদ থেকে তাঁকে হটানোর পিছনে সেনাবাহিনী ষড়যন্ত্র করেছে বলে একাধিকবার দাবি করেছিলেন ইমরান। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ বা পিটিআই চেয়ারম্যান সেই দাবি ঠিক নয় বলে দাবি করেন আইএসআই প্রধান আঞ্জুম। আর এবার তার পাল্টা দিলেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী।

এবার গুপ্তচর সংস্থা আইএসআইয়ের বিরুদ্ধে তোপ দাগে তিনি বলেন, চাইলে আইএসআইয়ের মুখোশ খুলে দিতে পারেন তিনি। শুধুমাত্র, দেশের নিরাপত্তার কথা ভেবেই এখনও এসব করছেন না। লাহোরের এক রাজনৈতিক সভায় ঠিক কি বলেছেন ইমরান?

তিনি বলেন, “আমি দেশের মঙ্গলের জন্য ইতিবাচক সমালোচনা করি। অন্যথায় আমার কাছে বলার মতো অনেক কথা আছে। চাইলে আইএসআইয়ের মুখোশ খুলে দিতে পারতাম। কিন্তু দেশের নিরাপত্তার কথা ভেবেই এই কাজ করিনি।”

‘আইএসআইয়ের মুখোশ খুলে দিতে পারি’! বিস্ফোরক মন্তব্য ইমরান খানের
শহরের লিবার্টি চক এলাকায় সমর্থকদের উদ্দেশে ইমরান আরও বলেন, “আমরা একমাত্রই উদ্দেশ্য পাকিস্তানকে মুক্ত দেশ হিসেবে গড়ে তোলা।” তাঁর এই মন্তব্য নিয়ে বর্তমানে তোলপাড় ভারতের এই প্রতিবেশী রাষ্ট্রের রাজনীতি।



