Social Media: সোশ্যাল মিডিয়ায় নতুন নিয়ম আনছে সরকার, কি করবেন আর কি করবেন না

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সোশ্যাল মিডিয়ার উপর নিয়ন্ত্রণ আরও বাড়াচ্ছে কেন্দ্র সরকার। এর জন্য আইটি ইন্টারিডিয়ারি রুল ২০২২, আনতে চলেছে তথ্য-প্রযুক্তি মন্ত্রক। এই নিয়ম অনুযায়ী সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা কোন পোস্ট যদি সোশ্যাল মিডিয়ার বিধি লঙ্ঘন করে এবং তা ডিলিট করতে অস্বীকার করে তাহলে সংশ্লিষ্ট প্ল্যাটফর্মের বিরুদ্ধে আপিল কমিটির কাছে অভিযোগ জানাতে পারবেন ব্যবহারকারীরা।

আরও পড়ুনঃ ক্রিকেট থেকে অনেক দূরে দাদা? সদ্য প্রাক্তন হওয়া বোর্ড সভাপতি বেতনসাম্যের কথা জানতে পেরেছেন ২৪ ঘণ্টা পর!

তিন জন সরকারি কর্মকর্তাকে নিয়ে তৈরি হচ্ছে গ্রিভান্স আপিল কমিটি। সেখানে আবেদন করলে কমিটির নির্দেশ মানতে হবে সোশ্যাল মিডিয়া সংস্থাকে। নতুন নিয়ম অনুযায়ী, যে কোনও ব্যক্তি কমিটির কাছে অভিযোগ জানাতে পারবেন। কমিটি ৩০ দিনের মধ্যে সিদ্ধান্ত জানাবে। সেই সিদ্ধান্ত মানতে বাধ্য হবে সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলি।

সোশ্যাল মিডিয়ায় নতুন নিয়ম আনছে সরকার, কি করবেন আর কি করবেন না
সোশ্যাল মিডিয়ায় নতুন নিয়ম আনছে সরকার, কি করবেন আর কি করবেন না

নতুন নিয়মে জানানো হয়েছে ভারতের ঐক্য, অখণ্ডতা, প্রতিরক্ষা, নিরাপত্তা, সার্বভৌমত্বের ক্ষতি করে এমন কোনও বিষয়বস্তু সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা যাবে না। আর্থিক লাভের জন্য পরিকল্পিত মিথ্যা প্রচার এবং যা প্রতারণা, কোনও ব্যক্তি বা সংস্থার ক্ষতি করতে পারে বলে মনে হয়, এমন কোনও বিষয়বস্তু প্রচার করা যাবে না।

5 22

সোশ্যাল মিডিয়া সংস্থাগুলিকে নিশ্চিত করতে হবে, কোনও ব্যবহারকারী তাদের প্ল্যাটফর্মের মাধ্যমে এমন কোনও কনটেন্ট বা পোস্ট আপলোড, শেয়ার বা প্রদর্শন করবেন না। এছারাও শিশু যৌন নির্যাতন, অন্যের গোপনীয়তার সঙ্গে সম্পর্কিত, জাত, বর্ণ, জন্ম বা অর্থ পাচারের ভিত্তিতে হয়রানিমূলক, বা দেশের যে কোনও আইন লঙ্ঘন করে এমন সামগ্রী প্রচার করা যাবে না।

সোশ্যাল মিডিয়ায় নতুন নিয়ম আনছে সরকার, কি করবেন আর কি করবেন না

সোশ্যাল মিডিয়ায় নতুন নিয়ম আনছে সরকার, কি করবেন আর কি করবেন না

অনেকদিন ধরেই সরকারের সাথে সোশ্যাল মিডিয়ার বিবাদ চলছে। তার মধ্যে উল্লেখযোগ্য হল টুইটারের সাথে কেন্দ্রীয় সরকারের বিবাদ। আর এবার এই বিষয় নিয়ে নতুন এই নিয়ম আগামী দিনে কোন পথে চলবে এই মুহূর্তে সবথেকে শক্তিশালী মাধ্যম তা বলবে সময়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর