নজরবন্দি ব্যুরোঃ বোর্ডের চুক্তি অনুযায়ী, টেস্ট ম্যাচ খেলার জন্য পুরুষ ক্রিকেটাররা পান ১৫ লক্ষ টাকা করে। ওয়ানডে ক্রিকেটে ম্যাচ ফি ৬ লক্ষ। আর টি-২০ ক্রিকেটে ম্যাচ পিছু তাঁরা পান ৩ লক্ষ টাকা করে। মেয়েরা এতদিন এর চেয়ে অনেকটাই কম ম্যাচ ফি পেতেন।
আরও পড়ুনঃ পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ জেতাতে না পারলে অবসর নিতাম আমি! কেন এই কথা বললেন অশ্বিন
এবার থেকে তাঁরাও এই হারেই ম্যাচ ফি পাবেন। সৌরভের বিদায়ের পর এই ঐতিহাসিক বদলএর কথা জানতেন না সদ্য প্রাক্তন হওয়া বোর্ড সভাপতি মহারাজ। জেনেছেন ২৪ ঘণ্টা পর সংবাদ মাধ্যমের দারা। এর পরেই তিনি টুইট করে জানান, “সংবাদপত্র দেখে জানতে পারলাম।

জয়, রজার, রাজীব ভাই, আশিসজি, দেবজিৎ ও অ্যাপেক্স কাউন্সিলের সমস্ত সদস্যকে এই অসাধারণ কাজের জন্য অভিনন্দন জানাই। মহিলা ক্রিকেটের উন্নতি জন্য অনেক কাজ করা হয়েছে। পারফরম্যান্সের মধ্যে দিয়ে ওরা তা প্রমাণও করে দিয়েছে।”

ক্রিকেট থেকে অনেক দূরে দাদা? সদ্য প্রাক্তন হওয়া বোর্ড সভাপতি বেতনসাম্যের কথা জানতে পেরেছেন ২৪ ঘণ্টা পর!

বোর্ডের এহেন সিদ্ধান্তে উচ্ছ্বসিত ঝুলন গোস্বামী, হরমনপ্রীত কৌররা। বর্তমান থেকে প্রাক্তনী, পুরুষ থেকে মহিলা ক্রিকেটার- প্রত্যেকেই বোর্ডের এই পদক্ষেপের প্রশংসা করেছেন। কিন্তু শুধু জানতেন না কিছুদিন আগের ভারতীয় ক্রিকেটের সর্বেরসরবা আমাদের মহারাজ। ব্যাপারটা অদ্ভুত লাগলেও এটাই সত্যি। আর এটাই ভারতীয় ক্রিকেটের ঘোর বাস্তব।



