নজরবন্দি ব্যুরোঃ পাকিস্তানের বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচে জয়ের নায়ক অবশ্যই বিরাট কোহলি । তবে তাই বলে রবিচন্দ্রন অশ্বিনকে ভুলে যাওয়া উচিত নয়। পাকিস্তানের বিরুদ্ধে সেই ম্যাচে অশ্বিনের নাম কিন্তু চার উইকেটের জয়ে লেখা থাকবে।
আরও পড়ুনঃ ‘টার্গেটেড কিলিং’ বন্ধ না হলে হিন্দুহীন হয়ে যেতে পারে কাশ্মীর! মন্তব্য ফারুকের
যদিও তাঁর দাবি, শেষ বলটি খেলার আগে চাপে ছিলেন তিনিও। এমনকী ভারতকে জেতাতে না পারলে যে তাঁর কেরিয়ার শেষ হয়ে যেত, সেটাও বলে দিয়েছেন টিম ইন্ডিয়ার অফস্পিনার। বিসিসিআই টিভিকে দেওয়া সাক্ষাৎকারে অশ্বিন জানিয়েছেন,

”আমাকে একজন জিজ্ঞেস করেছিল, নওয়াজের ওই বলটি ওয়াইড না হয়ে যদি আপনার প্যাডে লাগত, তাহলে আপনি কী করতেন। আমি তাঁকে বলেছি, তাহলে আমি সোজা দৌড়ে ড্রেসিং রুমে চলে যেতাম। নিজের ফোনটা হাতে নিতাম। আর টুইটারে লিখতাম, আপনাদের সকলকে ধন্যবাদ এতো ভাল সময় উপহার দেওয়ার জন্য। আমার ক্রিকেট কেরিয়ারে দারুণ সময় কাটালাম। ধন্যবাদ।”

পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ জেতাতে না পারলে অবসর নিতাম আমি! কেন এই কথা বললেন অশ্বিন

অন্য দিকে তাঁকে প্রশ্ন করা হয় ম্যাচ জেতানোর পর কী মনে হয়েছিল, সেই প্রশ্নেরও মজার উত্তর দিয়েছেন অশ্বিন। তিনি বলেছেন,”নওয়াজের বলটা যখন ওয়াইড হয়ে গেল, তখন অনেকটা নিশ্চিন্ত হয়েছিলাম। যাক আর কেউ আমার বাড়িতে ইট-পাটকেল ছুঁড়বে না।”



