Farooq Abdullah: ‘টার্গেটেড কিলিং’ বন্ধ না হলে হিন্দুহীন হয়ে যেতে পারে কাশ্মীর! মন্তব্য ফারুকের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ অমিত শাহ আশ্বাস দিলেও অধিকৃত কাশ্মীর ‘টার্গেটেড কিলিং’ বন্ধ হচ্ছে না। শনিবার সোপিয়ানে নিজের বাড়ির সামনে গুলিবিদ্ধ হন পুরান কিষাণ ভাট নামের এক কাশ্মীরি পণ্ডিত। এই অবস্থায় উপত্যকার প্রবীণ নেতা জম্মু ও কাশ্মীর ন্যাশানাল কনফারেন্সের প্রধান ফারুক আবদুল্লা উদ্বিগ্ন।

আরও পড়ুনঃ দেশের সব রাজ্যে হবে NIA এর শাখা, ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

তিনি বলেছেন, কাশ্মীরের মানুষের সঙ্গে ন্যায়বিচার না হলে জম্মু-কাশ্মীরে ‘টার্গেটেড কিলিং’ বন্ধ হবে না। ‘টার্গেটেড কিলিং’-এর স্বীকার হচ্ছে মূলত কাশ্মীরি পণ্ডিতরা। আর এটা চলতে থাকলে আগামীতে হিন্দু হীন হয়ে পরবে কাশ্মীর।

‘টার্গেটেড কিলিং’ বন্ধ না হলে হিন্দুহীন হয়ে যেতে পারে কাশ্মীর! মন্তব্য ফারুকের
‘টার্গেটেড কিলিং’ বন্ধ না হলে হিন্দুহীন হয়ে যেতে পারে কাশ্মীর! মন্তব্য ফারুকের

প্রসঙ্গত, সম্প্রতি চৌধরিগুন্ড এলাকায় পুরান কৃষাণ ভাটের হত্যার পর দক্ষিণ কাশ্মীরের শোপিয়ান থেকে দশটিরও বেশি কাশ্মীরি পণ্ডিত পরিবার উপত‌্যকা ছেড়ে পালিয়ে গিয়েছে। গত বছরের অক্টোবর থেকে কাশ্মীরে একের পর এক ‘টার্গেট কিলিং’ -এর সাক্ষী হয়ে আসছে।

5 21

‘টার্গেটেড কিলিং’ বন্ধ না হলে হিন্দুহীন হয়ে যেতে পারে কাশ্মীর! মন্তব্য ফারুকের

4 26

নিহতদের অনেকেই পরিযায়ী শ্রমিক বা কাশ্মীরি পণ্ডিত। এই ঘটনা নিয়ে সর্বভারতীয় সংবাদমাধ‌্যমের সঙ্গে সাক্ষাৎকারে ফারুক আবদুল্লা বলেন, “যদি এই বিষয়ে অবিলম্বে কিছু করা না হয়, তাহলে আগামী দিনে কাশ্মীর ১০০ শতাংশ হিন্দুহীন হয়ে যেতে পারে। কাশ্মীরি পণ্ডিতদের জন্য নব্বইয়ের দশকের মতো পরিস্থিতি ফিরে এসেছে। এই হত‌্যালীলার জন‌্য আমি দায়ী নই। সন্ত্রাসের পক্ষে আমি কোনও মন্তব‌্য করিনি।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর