কোনও মামলাতেই তাঁকে আটক করা যাবে না। গত মঙ্গলবার আদালতে হাজিরা দিতে গিয়েই পাক রেঞ্জার্সের হাতে গ্রেফতার হন ইমরান খান। পরে পাক সুপ্রিম কোর্ট জানায়, ইমরানের গ্রেফতারি বেআইনি।
ইমরানের গ্রেফতারি নিয়ে পাক সেনার কোনও ভূমিকা নেই। বুধবার এমনই দাবি করল সে দেশের শাহবাজ় শরিফের সরকার। সরকারের তরফে জানানো হয়েছে, পাকিস্তানের ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো (এনএবি)-ই ‘আইন মোতাবেক’ গ্রেফতার করেছে পাকিস্তানের বিশ্বকাপজয়ী ‘ক্যাপ্টেন’কে।