নজরবন্দি ব্যুরো: আল-কাদির ট্রাস্ট মামলায় জামিন পেয়েছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। দুই সদস্যের ইসলামাবাদ হাইকোর্ট বেঞ্চ আজ শুক্রবার পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রধান ইমরান খানের জামিন মঞ্জুর করেন। আগামী ২৩ মে পর্যন্ত জামিনের মেয়াদ।
আরও পড়ুনঃ নিজের বন্ধুদের হাতেই খুন নাবালক, প্রেমের সম্পর্কের জেরেই এই পরিণতি!
তবে তিনি এখনই মুক্তি পাবেন কিনা তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। প্রসঙ্গত, ইমরানের বিরুদ্ধে সব মিলিয়ে ১২১টি মামলা ঝুলছে। এদিকে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ পাক সুপ্রিম কোর্টকে কটাক্ষ করেছেন। ইমরানের জামিনের খবরে উৎসবে মেতেছেন পিটিআই কর্মীরা।

এ দিন ইমরান খান আদালতে তাঁর বিরুদ্ধে করা সমস্ত মামলার একত্রিত শুনানির আর্জি জানিয়েছেন। একইসঙ্গে তিনি ফের গ্রেফতারির আশঙ্কা প্রকাশ করেছেন বলে সূত্রের খবর।
জামিন পেলেন ইমরান খান, উৎসবে মেতেছেন পিটিআই সমর্থকরা

এ দিন সকাল সাড়ে ১১টা নাগাদ কড়া নিরাপত্তা বেষ্টনীতে ঘিরে ইসলামাবাদ হাইকোর্টে এসে পৌঁছন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। তাঁকে চারপাশ থেকে ঘিরে রেখেছিলেন পুলিশ ও পাক রেঞ্জার্সরা। কাঁটাতারের বেড়াজাল দিয়ে গোটা আদালত চত্বর ঘিরে ফেলা হয়।









