Murder: নিজের বন্ধুদের হাতেই খুন নাবালক, প্রেমের সম্পর্কের জেরেই এই পরিণতি!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: নিজের বন্ধুদের হাতে খুন ১৬ বছরের এক কিশোর! মৃতের তিন বন্ধুর বিরুদ্ধে খুনের অভিযোগ উঠেছে। প্রেম সংক্রান্ত জটিলতার কারণেই নাবালকের এই পরিণতি! চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের শামলি জেলায়। ঘটনাটি প্রকাশ্যে এসেছে গত বৃহস্পতিবার। তদন্ত শুরু হয়েছে।

আরও পড়ুন: পুরসভা নিয়োগ মামলার তদন্তে CBI, বহাল রইল বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ

সূত্রে খবর, গত বুধবার শামলি জেলার মাখমুলপুর গ্রামের আখের ক্ষেতে রক্তাক্ত অবস্থায় ওই নাবালকের দেহ উদ্ধার হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কান্ধলা থানার পুলিশ। মৃতদেহ শনাক্ত করলে জানা যায় মৃত নাবালকের নাম গুরমিত। তার তিন বন্ধুর বিরুদ্ধে খুনের অভিযোগ রয়েছে। তাদের মধ্যে দুজন নাবালক।

1677017457 1606598496 beng murder
নিজের বন্ধুদের হাতেই খুন নাবালক, মর্মান্তিক পরিণতি

খুনে অভিযুক্ত সন্দেহে গুরমিতের তিন বন্ধুকে আটক করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদের সময় ধৃত এক যুবক জানিয়েছে, তার বোনের সঙ্গে গুরমিতের সম্পর্ক ছিল। এনিয়ে তার আপত্তি ছিল। সম্পর্ক থেকে সরে আসার কথা বললেও গুরমিত রাজি হয়নি। তাই রাগের বশে ধারাল অস্ত্র দিয়েই তাকে খুন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। খুনে ব্যবহৃত ছুরি উদ্ধার হয়েছে।

নিজের বন্ধুদের হাতেই খুন নাবালক, মর্মান্তিক পরিণতি

সূত্রে খবর, নাবালকের মৃত্যুতে ভেঙে পড়েছে তার পরিবার। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করছে। প্রেমের সম্পর্কের যে তথ্য তাঁরা পেয়েছে সেগুলি কতটা সত্যি তা খতিয়ে দেখা হবে। অভিযুক্তদের কড়া শাস্তির দাবি জানিয়েছে মৃতের পরিবার। পাশাপাশি, যে মেয়েটির সঙ্গে সম্পর্ক ছিল তাকেও জিজ্ঞসাবাদ করা হতে পারে বলে খবর।

নিজের বন্ধুদের হাতেই খুন নাবালক, মর্মান্তিক পরিণতি

নিজের বন্ধুদের হাতেই খুন নাবালক, মর্মান্তিক পরিণতি
নিজের বন্ধুদের হাতেই খুন নাবালক, মর্মান্তিক পরিণতি

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত