পুরসভা নিয়োগ মামলার তদন্তে CBI, বহাল রইল বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: পুরসভা নিয়োগ মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ বহাল রাখল বিচারপতি অমৃতা সিনহা। কলকাতা হাইকোর্টে কার্যত বড় ধাক্কা খেল রাজ্য সরকার। পুরসভার নিয়োগ মামলায় তদন্ত করবে সিবিআই। কয়েকদিন আগেই সুপ্রিম কোর্টের নির্দেশে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশে নিয়োগ মামলার বেঞ্চ পরিবর্তিত হয়। মামলার দায়িত্বভার যায় বিচারপতি সিনহার বেঞ্চে। এরপরই রাজ্যের তরফে পুরসভা নিয়োগ মামালায় সিবিআই তদন্ত নিয়ে পুনর্বিবেচনার আর্জি জানানো হয়।

আরও পড়ুন: Uddhav Thackeray: নির্বাচনের দাবি ঠাকরের, শিণ্ডে শিবিরের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি

সিবিআই তদন্ত নিয়ে পুনর্বিবেচনার আর্জি জানিয়ে রাজ্যের তরফে এজি বলেছিলেন, “ইডির আবেদনের ভিত্তিতে পুরসভার দুর্নীতি নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু পুরসভার দুর্নীতি নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু পুরসভার মামলা ওই বিচারপতির বিচারাধীন নয় তবে তিনি কীভাবে নির্দেশ দিতে পারেন।? হাইকোর্টের প্রধান বিচারপতি ঠিক করেন কোন মামলার শুনানি কোন বিচারপতি করবেন! ওই বেঞ্চে পুরসভার মামলা নেই তাই এই মামলা শোনার এক্তিয়ার নেই ওই বিচারপতির।”

পুরসভা নিয়োগ মামলার তদন্তে CBI, মামলার শুনানি হল শুক্রবার

মামলাকারীদের পক্ষের আইনজীবীদের কথায়, “পুরসভার নিয়োগ দুর্নীতির সঙ্গে শিক্ষা দুর্নীতি মিশে রয়েছে। সুবিধাভোগীর বিরুদ্ধে ২০০ কোটি টাকা নেওয়ার অভিযোগ রয়েছে।” শুক্রবার সেই মামলার শুনানি হয়। বিচারপতি সিনহার একই নির্দেশ বহাল রাখলেন। বড় ধাক্কা খেল রাজ্য।

পুরসভা নিয়োগ মামলার তদন্তে CBI, মামলার শুনানি হল শুক্রবার
পুরসভা নিয়োগ মামলার তদন্তে CBI, মামলার শুনানি হল শুক্রবার

কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। কিন্তু রক্ষাকবচ দিল না আদালত। বিচারপতি অমৃতা সিনহা তৃণমূল সাংসদের আর্জি খারিজ করে বলেন, ““আদালতের দরজা ২৪ ঘণ্টা ৭ দিন খোলা থাকবে। প্রয়োজন মনে করলে যখন খুশি আসবেন। কিন্তু কোনও রক্ষাকবচ নয়।” আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানি।

পুরসভা নিয়োগ মামলার তদন্তে CBI, মামলার শুনানি হল শুক্রবার

পুরসভা নিয়োগ মামলার তদন্তে CBI, মামলার শুনানি হল শুক্রবার
পুরসভা নিয়োগ মামলার তদন্তে CBI, মামলার শুনানি হল শুক্রবার

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত