Uddhav Thackeray: নির্বাচনের দাবি ঠাকরের, শিণ্ডে শিবিরের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: মহারাষ্ট্রের রাজনীতিতে ফের তোলপাড়! বর্তমান মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিলেন ঠাকরে। এমনকি শিণ্ডে শিবির এবং বিজেপিকে স্বচ্ছ নির্বাচনে লড়াই করার দাবি জানালেন তিনি। গতকাল বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সঙ্গে সাক্ষাৎ শেষেও সাংবাদিক বৈঠকে একনাথ শিণ্ডেকে একহাত নেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: সুপ্রিম পর্যবেক্ষণে সুর চড়ল ঠাকরের, নীতীশকে পাশে নিয়েই শিণ্ডের পদত্যাগের দাবি

উদ্ধব ঠাকরে বলেন, “স্বচ্ছভাবে নির্বাচন হোক এবং সাধারণ মানুষ ভোটাধিকার প্রয়োগ করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। আমি যেমন পদত্যাগ করেছি মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডেরও উচিত নিজের পদ থেকে সরে আসা।” তিনি আরও জানিয়েছেন, গতবছর যেসকল শিবসেনা বিধায়করা পদত্যাগ করেছিলেন তাঁদের বিরুদ্ধে বিধানসভার অধ্যক্ষ যদি কোনও পদক্ষেপ না নেয় সেক্ষেত্রে আরও একবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন। এই মুহূর্তে স্পিকার শহরের বাইরে আছেন, তিনি ফিরে এলেই সিদ্ধান্ত নিতে পারেন বলেও জানিয়েছেন ঠাকরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে তিনি বলেন, “আমি মোদীজিকে বলতে চাই দেশে এখন যে ‘নাঙ্গা নাচ’ চলছে সেটি বন্ধ হওয়া প্রয়োজন। মহারাষ্ট্রের নাম বিশ্বজুড়ে নীচু হচ্ছে। এটি হওয়া উচিত নয়।

নির্বাচনের দাবি ঠাকরের, ফের সুর চড়ালেন উদ্ধব ঠাকরে
নির্বাচনের দাবি ঠাকরের, ফের সুর চড়ালেন উদ্ধব ঠাকরে

গত বছর শিবসেনা শিবিরে ভাঙন দেখা দেয়। এরপর উদ্ধব ঠাকরে এবং একনাথ শিণ্ডে-এই দুই শিবিরে বিভক্ত হয়ে যায়। বিজেপির সমর্থন নিয়ে নতুন সরকার গঠনের পর মুখ্যমন্ত্রী হন একনাথ শিণ্ডে। পদত্যাগ করেন উদ্ধব ঠাকরে। এই রাজনৈতিক মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। বৃহস্পতিবার শুনানিতে একনাথ শিণ্ডের সরকার বজায় থাকে। কিন্তু শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, বিধায়কদের দলত্যাগ, আস্থা ভোট, রাজ্যপালের সিদ্ধান্ত অবৈধ। আদালতের এই পর্যবেক্ষণকে নিজেদের ‘নৈতিক জয়’ বলেই উল্লেখ করেন উদ্ধব।

নির্বাচনের দাবি ঠাকরের, ফের সুর চড়ালেন উদ্ধব ঠাকরে
নির্বাচনের দাবি ঠাকরের, ফের সুর চড়ালেন উদ্ধব ঠাকরে

উল্লেখ্য, ২০২২ সালের জুন মাসে মহারাষ্ট্রে শিবসেনা শিবিরে ভাঙন দেখা যায়। মহারাষ্ট্রের রাজ্যপাল বিএস কোশিয়ারি আস্থাভোটে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের কথা জানিয়েছিলেন। মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন উদ্ধব ঠাকরে। রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হন একনাথ শিণ্ডে এবং উপমুখ্যমন্ত্রী হন দেবেন্দ্র ফড়নবীশ। গতকাল বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সঙ্গে সাক্ষাৎ করেন উদ্ধব ঠাকরে। সাংবাদিক বৈঠকে উদ্ধব ঠাকরে সুর চড়িয়ে বলেছিলেন, “গণতন্ত্রকে হত্যা করে একনাথ শিণ্ডে জিতেছেন। আমি যেমন করেছি তেমনই একনাথ শিণ্ডের উচিত মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়া।” উদ্ধব শিবিরের সাংসদ সঞ্জয় রাউত বলেছেন, “সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছে শিব সেনার শিণ্ডে গ্রুপের হুইপ ছিল অবৈধ। সংবিধানের অবমাননা করে অবৈধভাবে বর্তমান সরকার তৈরি হয়েছে।”

নির্বাচনের দাবি ঠাকরের, ফের সুর চড়ালেন উদ্ধব ঠাকরে

নির্বাচনের দাবি ঠাকরের, ফের সুর চড়ালেন উদ্ধব ঠাকরে
নির্বাচনের দাবি ঠাকরের, ফের সুর চড়ালেন উদ্ধব ঠাকরে

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত