মঙ্গলবারই বিক্ষুব্ধদের রাজি করাতে সুরাত পৌঁছাল উদ্ভবের দুই দূত। মিলিন্দ নারভেকর এবং সাংসদ রঞ্জন ভিকারেদের পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সুরাতে মন্ত্রী একনাথ শিন্ডের সঙ্গে দেখা করতে চান তাঁরা। অন্যদিকে বিক্ষুব্ধ শিবিরের তিন বিধায়ক মুখ্যমন্ত্রী উদ্ধভ ঠাকরের সঙ্গে দেখা করেছেন।
সমস্ত বিরোধী দলগুলিকে একজোট হওয়ার বার্তা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর থেকেই সক্রিয় হয়েছে সমস্ত বিরোধী দলের নেতৃত্ব। তবে এখনও দুরত্ব মিটিয়ে সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পারেনি কংগ্রেস। কিন্তু মমতার সুরে সুর মেলাচ্ছে বিক্ষুব্ধরা। দ্রুত সিদ্ধান্তে উপনীত হওয়ার জন্য হাইকম্যান্ডকে আর্জি জানাচ্ছেন কংগ্রেস বিক্ষুব্ধরা। সমমনস্ক সমস্ত দলগুলিকে দ্রুত একজোট হওয়ার বার্তা দিচ্ছেন জি-২৩ অন্তর্ভুক্ত নেতারা।
মমতার আহ্বানে সাড়া দিয়ে সক্রিয় হয়েছিলেন এনসিপি প্রধান শরদ পাওয়ার। মুম্বইয়ে বিরোধী দলগুলিকে নিয় বৈঠকের পরিকল্পনাও ছিল তাঁর। কিন্তু এরই মধ্যে জল্পনা বাড়াচ্ছে দিল্লিতে রাহুল-পাওয়ারের বৈঠক। শোনা যাচ্ছে, বিরোধী বৈঠকের আগে দিল্লিতে মুখোমুখি রাহুল-পাওয়ার।
মমতার প্রশংসায় পঞ্চমুখ শিবসেনা, সেটা শনিবার প্রতিফলিত হল তাঁদের মুখপত্র সামনায়। তবে সর্বভারতীয় স্তরে কংগ্রেস ছাড়া বিজেপিকে দিল্লির মসনদ উৎখাত করা সম্ভব নয়। সে যুক্তিও দিচ্ছেন উদ্ধভ ঠাকরেরা।
মঙ্গলবার দুই দিনের মুম্বই সফরে মমতা বন্দ্যোপাধ্যায়। রাতে পৌছবেন অভিষেক। কিন্তু মুম্বইতে মমতা থাকলেও দেখা করবেন না মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী এবং শিবসেনা প্রধান উদ্ধভ ঠাকরে।