নজরবন্দি ব্যুরোঃ বাদল অধিবেশনে রাজ্যসভার কক্ষের ভিতর বিশৃঙ্খলার অভিযোগে ১২ জন বিরোধী দলের সাংসদদের সাসপেণ্ড করা হল। এর মধ্যে রয়েছেন তৃণমূলের দুই সাংসদ দোলা সেন, সান্তা ছেত্রী। রাজ্যসভায় বিশৃঙ্খলার অভিযোগ -এ কংগ্রেসের পাঁচ সাংসদ এবং শিবসেনার প্রিয়াঙ্কা চতুর্বেদী, অনীল দেশাইরাও রয়েছেন। তালিকায় রয়েছেন সিপি(আই)এম সাংসদ এলামারাম করিম। শীতকালীন অধিবেশনে সাসপেণ্ড থাকবেন ১২ জন সাংসদ।
আরও পড়ুনঃ রাজ্যসভাতেও হট্টগোল, পাশ হল কৃষি আইন প্রত্যাহার বিল
অভিযোগ বাদল অধিবেশনে সংসদে বিশৃঙ্খলা ছড়িয়েছেন তাঁরা। গত অধিবেশনে ২০ জনের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন বিজেপির রাজ্যসভার দলনেতা পীযুষ গোয়েল। সেই অভিযোগের ভিত্তিতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। পরে সেই কমিটি রিপোর্ট জমা দেওয়ার পরেই দোষীদের শাস্তি দেওয়া হয়েছে।
এই তালিকায় রয়েছেন কংগ্রেস সাংসদ ফুলো দেবী নেতাম, ছায়া বর্মা, রিপুন বোরা, রাজামণী প্যাটেল, সৈয়দ নাসির হুসেইন, অখিলেশ প্রসাদ সিং। তৃণমূলের সাংসদদের মধ্যে রয়েছেন দোলা সেন এবং শান্তা ছেত্রী, সিপি(আই)এমের এলামারাম করিম, শিবসেনার প্রিয়াঙ্কা চতুর্বেদী, অনীল দেশাই, সিপিআইয়ের বিনয় বিশ্বম।
চলতি অধিবেশনের শুরুতেই বিরোধীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর আর্জি গোটা অধিবেশনে শান্তি বজায় রাখা দরকার। সংসদের অধিবেশন চলাকালীন সরকার সমস্ত প্রশ্নের জবাব দিতে প্রস্তুত। আমরা সংসদে প্রশ্ন চাই। এবং চাই সংসদে যাতে শান্তি বজায় থাকে। যে কোনও বিষয়ে সরকার এবং সরকারের পলিসির সমালোচনা করার সময় মাথায় রাখা দরকার স্পিকারের চেয়ারের গরিমা কখনও ক্ষুন্ন না হয়। আমাদের এমন আচরণ বজায় রাখা উচিত যাতে তরুণ প্রজন্ম অনুপ্রাণিত করবে।
রাজ্যসভায় বিশৃঙ্খলার অভিযোগ, সাসপেণ্ড দোলা সেনরা
এই ঘটনা অভুতপুর্ব। বাদল অধিবেশনের কার্যকলাপের জেরে শীতকালীন অধিবেশনে শাস্তি ভাবা যায় না। স্বাধীনতার পর এধরনের ঘটনা ঘটেনি জানালেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ দোলা সেন। ১২ জনের সাসপেন্ডের কারণ জনসমক্ষে আনুক শাসক দল। দাবী তৃণমূলের।








