নজরবন্দি ব্যুরোঃ লোকসভার পর রাজ্যসভাতেও হই হট্টগোল। তাঁর মাঝেই পাশ হল কৃষি আইন প্রত্যআহার বিল। এদিন রাজ্যসভায় এবিষয়ে আলোচনার প্রস্তাব রাখেন কেন্দ্রীয় কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমার। তাঁর বক্তব্যের পরেই বক্তব্য রাখেন বিরোধী দলনেতা মল্লিকাজুন খাড়গে। এর পরেই ধ্বনি ভোটের মাধ্যমে পাশ হল কৃষি আইন প্রত্যাহার বিল।
আরও পড়ুনঃ আলোচনা করলে দুর্গন্ধ বেরোবে, তাই দ্রুত বিল পাশ করানো হলঃ হান্নান মোল্লা
কেন আলোচনার জন্য সময় ধার্য করা হল না? প্রশ্ন রাজ্যসভার বিরোধী দলনেতা তথা রাজ্যসভার কংগ্রেস সাংসদ মল্লিকাজুন খাড়গে। এদিন বিল পাশ হওয়ার সময় সংসদের ভিতরে হট্টগোল জুড়ে দেন রাজ্যসভার সাংসদরা। আধ ঘন্টার জন্য জারি রাখা হয় অধিবেশন।
সোমবার সকালে পাশ হয় তিন কৃষি আইন প্রত্যাহার বিল। কেন কেন্দ্র সরকার এই বিলে প্রত্যাহার করতে চাইছে সবিষয়ে আলোচনা চেয়েছিলেন বিরোধীরা। সেই আলোচনা ছাড়াই মাত্র আট মিনিটের মধ্যে বিল পাশ করানো হল। আসলে গণতন্ত্রের কন্ঠরোধ করা হচ্ছে অভিযোগ তোলেন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী।
রাজ্যসভাতেও হট্টগোল, আলোচনার ছাড়াই সংসদে পাশ বিল
যদিও এদিন অধিবেশনের শুরুতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছিলেন, সরকার আলোচনার জন্য প্রস্তুত। সংসদের গরিমা বজায় রেখে আলোচনার জন্য সমস্ত বিরোধী দলগুলিকে শান্তি বজার রাখার আর্জি জানিয়েছিলেন তিনি। কিন্তু প্রথম দিনেই বিরূপ সেই ছবি। আলোচনা ছাড়াই বিল পাশ করানো হয়েছে অভিযোগ বিরোধীদের।








