জেরায় আফতাব ২৭ বছরের তরুণী শ্রদ্ধাকে হত্যার কথা স্বীকার করেছে। দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়, সেইসময়েই রাগের বশে প্রেমিকাকে শ্বাসরোধ করে খুন করে আফতাব। প্রমাণ লোপাটের জন্য দেহের টুকরো করে এবং সেগুলি ব্যাগে ভরে একটি জঙ্গলে গিয়ে ফেলে আসে। পুলিশ জঙ্গল থেকে দেহের টুকরোগুলি উদ্ধার করে। ডিএনএ পরীক্ষায় দেহের টুকরোগুলি শ্রদ্ধার বলেই প্রমাণিত হয়।