Shraddha Murder Case: শ্রদ্ধাকাণ্ডে ৬ হাজার পাতার চার্জশিট, প্রেমিকাকে হত্যার দায় অস্বীকার ধৃতের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: শ্রদ্ধা হত্যাকাণ্ড গোটা দেশকে নাড়িয়ে দিয়েছিল। প্রেমিকাকে খুনের পর দেহ টুকরো টুকরো করে জঙ্গলে ফেলে দেয় আফতাব পুনাওয়ালা। অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করা হয়। কয়েকমাস ধরে তদন্ত চলছে। এবার শ্রদ্ধা হত্যাকাণ্ডে নয়া মোড়! শ্রদ্ধা ওয়াকারকে হত্যার অভিযোগ অস্বীকার করে ট্রায়ালের দাবি জানিয়েছে ধৃত। কয়েকমাস আগেই এই মামলায় ৬ হাজার ৬২৯ পাতার একটি চার্জশিট পেশ করেছে দিল্লি পুলিশ।

আরও পড়ুন: Sourav Ganguly: ফের কমেন্ট্রি বক্সে ফিরতে পারেন মহারাজ! সিদ্ধান্ত IPL এর পর

শ্রদ্ধাকাণ্ডের তদন্তে পুলিশ যে তথ্য প্রমাণ জোগাড় করেছিল তা আদালতে পেশ করা হয়। গত জানুয়ারি মাসে এই দিল্লি পুলিশ আদালতে ৬ হাজার ৬২৯ পাতার একটি চার্জশিট পেশ করে। জানা গিয়েছে, হত্যার দায় অস্বীকার করেছে আফতাব। আগামী ১ জুন এই মামলার পরবর্তী শুনানি হবে। শ্রদ্ধার বাবা বিকাশ ওয়াকার গত মাসেই আদালতে মেয়ের মৃত্যু তদন্তের দ্রুত নিষ্পত্তি দাবি করেছিলেন। এমনকি এক মাসের মধ্যে বিচার না হলে অনশনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন। এর আগের শুনানিতে বিকাশ ওয়াকার মেয়ের শেষকৃত্যের জন্য আদালতে দেহের বেচে থাকা টুকরোগুলি তাঁর কাছে হস্তান্তরের আর্জি জানিয়েছিলেন।

শ্রদ্ধাকাণ্ডে ৬ হাজার পাতার চার্জশিট, আগামী ১ তারিখ এই মামলার পরবর্তী শুনানি
শ্রদ্ধাকাণ্ডে ৬ হাজার পাতার চার্জশিট, আগামী ১ তারিখ এই মামলার পরবর্তী শুনানি

পুলিশ সূত্রে খবর, শ্রদ্ধা ওয়াকার এবং আফতাব পুনাওয়ালা দীর্ঘদিন ধরেই লিভ ইন সম্পর্কে ছিলেন। দিল্লির একটি অ্যাপার্টমেন্টে ভাড়া থাকতেন দুজন। গত বছর মে মাসে অভিযুক্ত যুবক শ্রদ্ধাকে খুন করে। এরপর তাঁর দেহের ৩৫ টুকরো করে বাড়ির ফ্রিজে রেখে দেয়। এরপর কয়েক মাস মেয়ের সঙ্গে যোগাযোগ করতে না পেরে শ্রদ্ধার পরিবারের তরফে পুলিশে অভিযোগ জানানো হয়। গত ১২ নভেম্বর অভিযোগের ভিত্তিতে দিল্লি পুলিশ আফতাবকে গ্রেফতার করে।

শ্রদ্ধাকাণ্ডে ৬ হাজার পাতার চার্জশিট, আগামী ১ তারিখ এই মামলার পরবর্তী শুনানি
শ্রদ্ধাকাণ্ডে ৬ হাজার পাতার চার্জশিট, আগামী ১ তারিখ এই মামলার পরবর্তী শুনানি

পুলিশের তরফে জানা গিয়েছিল, জেরায় আফতাব ২৭ বছরের তরুণী শ্রদ্ধাকে হত্যার কথা স্বীকার করেছে। দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়, সেইসময়েই রাগের বশে প্রেমিকাকে শ্বাসরোধ করে খুন করে আফতাব। প্রমাণ লোপাটের জন্য দেহের টুকরো করে এবং সেগুলি ব্যাগে ভরে একটি জঙ্গলে গিয়ে ফেলে আসে। পুলিশ জঙ্গল থেকে দেহের টুকরোগুলি উদ্ধার করে। ডিএনএ পরীক্ষায় দেহের টুকরোগুলি শ্রদ্ধার বলেই প্রমাণিত হয়।

শ্রদ্ধাকাণ্ডে ৬ হাজার পাতার চার্জশিট, আগামী ১ তারিখ এই মামলার পরবর্তী শুনানি

শ্রদ্ধাকাণ্ডে ৬ হাজার পাতার চার্জশিট, আগামী ১ তারিখ এই মামলার পরবর্তী শুনানি
শ্রদ্ধাকাণ্ডে ৬ হাজার পাতার চার্জশিট, আগামী ১ তারিখ এই মামলার পরবর্তী শুনানি

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন