নজরবন্দি ব্যুরো: ইসলামাবাদ হাইকোর্ট পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেপ্তারি বৈধ বলে ঘোষণা করেছে। ইমরান খানের আইনজীবী ফয়সাল ফরিদ চৌধুরী জানান, ‘আদালত গ্রেপ্তার বৈধ ঘোষণা করেছে। ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণের জন্য আমরা দলের নেতাদের সঙ্গে পরামর্শ করব।’
আরও পড়ুনঃ ইমরানের গ্রেফতারিতে অগ্নিগর্ভ পাকিস্তান, মৃত্যু ৪ জনের, আহত শতাধিক
প্রসঙ্গত, ইমরান খানকে মঙ্গলবার বিকেলে ইসলামাবাদে হাইকোর্টের বাইরে থেকে দুর্নীতির মামলায় গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় ইমরানকে হেনস্থা করা হয় বলে অভিযোগ উঠেছে। তাঁর মাথায় ও পায়ে আঘাত লেগেছে বলে অভিযোগ। এদিকে, ইমরান খানের গ্রেপ্তারির প্রতিবাদে দেশজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে তার দল পাকিস্তান তেহরিক–ই–ইনসাফ (পিটিআই)।

পাকিস্তানের সকল নাগরিককে রাস্তায় নেমে আসতে বলেছে পিটিআই। এদিকে পিটিআই দলের সিনিয়র নেতারা জানিয়েছেন, গ্রেপ্তারের কয়েক দিন আগে ইমরান খানের ঘোষিত সারাদেশে জনসভার সময়সূচি অপরিবর্তিত থাকবে। ইমরান খানকে গ্রেপ্তারের পরেই পিটিআই সাত সদস্যের একটি ‘জরুরি কমিটি’ তৈরি করেছে। দলের যাবতীয় পরিকল্পনা এই কমিটিই এখন নির্ধারণ করবে।

পিটিআইয়ের দাবি, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের লন্ডন সফরের সঙ্গে এই গ্রেপ্তারির সম্পর্ক আছে। এটি পূর্বপরিকল্পিত। এই সবের মধ্যেই আবার বিপাকে ইমরান। এবার তিনি তোষাখানা মামলায় দোষী সাব্যস্ত হলে। আল কাদার ট্রাস্ট মামনায় শুনানি শেষ হলেও এখনও রায় ঘোষণা করেনি দেশটির ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো।
তোষাখানা মামলায় দোষী ইমরান, তাঁর গ্রেফতারে পাক সেনার কোন হাত নেই, জানালো সরকার

ইমরানের গ্রেফতারি নিয়ে পাক সেনার কোনও ভূমিকা নেই। বুধবার এমনই দাবি করল সে দেশের শাহবাজ় শরিফের সরকার। সরকারের তরফে জানানো হয়েছে, পাকিস্তানের ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো (এনএবি)-ই ‘আইন মোতাবেক’ গ্রেফতার করেছে পাকিস্তানের বিশ্বকাপজয়ী ‘ক্যাপ্টেন’কে।






