Imran Khan: গ্রেফতারের আগে দেশবাসীকে কী বার্তা দিয়েছিলেন ইমরান?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: গ্রেফতার হলেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। ইসলামাবাদ হাই কোর্টের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। জানা যাচ্ছে, জমি কেলেঙ্কারি সংক্রান্ত একটি মামলাতেএই গ্রেপ্তারি। ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিয়েছে হাই কোর্ট চত্বর। সংঘর্ষে গুরুতর আহত ইমরানের আইনজীবী।

আরও পড়ুন: গ্রেফতার ইমরান খান, বাড়ছে রাজনৈতিক উত্তাপ

উল্লেখ্য, এদিন আদালত চত্বর থেকে গ্রেপ্তার করে পাক রেঞ্জার্স। তিনি আদালত চত্বরে প্রবেশ করতেই তাঁকে ঘিরে ফেলা হয়। এরপর তাঁকে গাড়িতে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছে। গ্রেপ্তারির সময় পিটিআই সমর্থক ও সাধারণ মানুষ বাধা দেন বলে জানা যাচ্ছে। যার ফলে শেষ পর্যন্ত ওই এলাকা রণক্ষেত্রের চেহারা নেয়।

31 1
গ্রেফতারের আগে দেশবাসীকে কী বার্তা দিয়েছিলেন ইমরান?

এ দিন গ্রেফতারের আগে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী দেশবাসীর উদ্দেশ্যে এক বার্তা দেন কারণ তিনি বুঝতে পেরেছিলেন যে তাঁকে গ্রেফতার করা হবে। ঐ বার্তায় ইমরান বলে, ‘এই বার্তা যখন আপনাদের কাছে পৌঁছাবে তখন হয়তো আমাকে ভুয়ো মামলায় গ্রেফতার করা হবে। এর থেকে একটি জিনিস আপনাদের শিখে নেওয়া উচিত যে পাকিস্তানে মানুষের মৌলিক অধিকার, গণতন্ত্রের মৃত্যু হয়েছে।

30 1

এরপর হয়তো আপানাদের সঙ্গে আর দেখা হবে না। তাই কয়েকটি কথা বলে যেতে চাই। পাকিস্তানের মানুষ আমাকে গত ৫০ বছর ধরে জানে। কখনও আইনের বিরুদ্ধে যাইনি। যতদিন রাজনীতিতে এসেছি ততদিন যা আন্দোলন করেছি তা আইনের আওতায় থেকেই করেছি’।

তিনি আরও বলেন, এই মুহূর্তে দেশের অন্যতম বৃহত্তম পার্টির প্রধান, ৫০ বছর দেশের সেবা করেছি। কোনও মিথ্যে বলার প্রয়োজন নেই। যে গোয়েন্দা কর্তার কথা বলা হচ্ছে সে আমাকে দুবার খুন করার পরিকল্পনা করেছে। সবাই জেনন তিনি কে?

গ্রেফতারের আগে দেশবাসীকে কী বার্তা দিয়েছিলেন ইমরান?

32 2

আমি এফআইআর পর্যন্ত করতে পারিনি। একজন প্রাক্তন প্রধানমন্ত্রী হয়েও ওই গোয়েন্দা কর্তার নামে এফআইআর করতে পারিনি। এইসবের পেছনে রয়েছে আইএসআই। আমি প্রমাণ করে দেব। রয়েছেন এক ব্রিগেডিয়ার জেনারেল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন