নজরবন্দি ব্যুরো: গ্রেফতার ইমরান খান। মঙ্গলবার সকালবেলা ইসলামাবাদ হাইকোর্টের নির্দেশে তাঁকে হেফাজতে নিয়েছে পাক রেঞ্জার্স বাহিনী।পাক সংবাদমাধ্যম ডন সূত্রে এই খবর মিলেছে। এমনটাই জানিয়েছে সংবাদসংস্থা এএনআই।
আরও পড়ুনঃ The Kerala Story: বাংলায় নিষিদ্ধ বাঙালি পরিচালকের ছবি! মুখ খুললেন পরিচালক সুদীপ্ত
প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের ঘনিষ্ঠ ফাওয়াদ চৌধুরী জানিয়েছেন, তাঁর গাড়ি ঘেরাও করা হয়েছে। তবে তাঁর গ্রেফতারির বিষয়ে নিশ্চিত করে কিছু জানায়নি। পাকিস্তানের মন্ত্রী মারিয়ুম ঔরঙ্গজেব এবিষয়ে এখনও অবধি সুনিশ্চিত করে রয়টার্সকে কিছুই জানাননি।

পিটিআই নেতা আজহার মাশওয়ানি জানিয়েছেন, এদিন সকাল ইসলামাবাদ হাই কোর্টের বাইরে ঘেরাও করা হয় ইমরান খানকে। দলের তরফে দ্রুত পাকিস্তানের সবর্ত্র প্রতিবাদের ডাক দেওয়া হয়েছে। পিটিআইইয়ের তরফে জানানো হয়েছে, ইমরান খানের আইনজীবীর ওপর হামলা চালানো হয়েছে। তাঁর জামায় রক্তের দাগ মিলেছে। এটা পাকিস্তানের জন্য কালা দিবস। এমনটাই জানাচ্ছে পিটিআই।
This is how they’re treating Pakistan’s national leader inside the court premises. Unbelievable and disgusting! #نکلو_خان_کی_زندگی_بچاؤ pic.twitter.com/ZQTDYqonaU
সদ্য প্রকাশিত
১৯৭৭-এ সব হারিয়েও ঘুরে দাঁড়িয়েছিলেন ইন্দিরা, ২০২৬-এ সেই অসম্ভব প্রত্যাবর্তনের পরীক্ষায় মমতা! পারবেন দিদি?
এই সপ্তাহের লটারি রাশিফল: ২৮ জুন – ৩ জুলাই ২০২৬ | কোন রাশির ভাগ্যে বড় প্রাপ্তির যোগ?— PTI (@PTIofficial) May 9, 2023
ইমরানকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হয়েছে। এমনটাই জানাচ্ছে পাক সরকার। পাক সংবাদমাধ্যম সূত্রে খবর, এদিন প্রাক্তন প্রধানমন্ত্রীকে গ্রেফতার করতে উপস্থিত হয় কয়েক হাজার রেঞ্জার্স। এমনকি জানালার কাঁচ ভেঙে গ্রেফতার করার অভিযোগ উঠেছে। যদিও এদিন গ্রেফতারের আগে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী বলেন, আমার বিরুদ্ধে কোনও কেস নেই। তাঁরা আমাকে জেলবন্দী করতে চায়। আমি এর জন্য প্রস্তুত। এরপরেই গ্রেফতার ইমরান খান।
لوگوں پر تشدد اور عدالت کے شیشے توڑ کر عمران خان کو احاطہ عدالت سے گرفتار کیا گیا۔ ملک اس وقت بدترین فسطائیت کی لپیٹ میں ہے جہاں آئین و قانون نام کی کوئی شے باقی نہیں۔
پوری قوم سراپا احتجاج ہے
#BehindYouSkipper pic.twitter.com/b5PKrpqF7D— Senator Dr. Shahzad Waseem (@dswpti) May 9, 2023
গ্রেফতার ইমরান খান, প্রতিবাদে নামছে পিটিআই
ইতিমধ্যে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে পিটিআইয়ের তরফে, সেখানে দেখা যাচ্ছে প্যারামিলিটারির তরফে ইমরান খানকে ঘেরাও করে একটি গাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। ইমরান খানের দলের তরফে সেই ভিডিও ভাইরাল করা হচ্ছে। সেখানে বলা হচ্ছে, বাজেভাবে ধাক্কা দিয়ে ইমরান খানকে নিয়ে যাওয়া হচ্ছে। পাকিস্তানের মানুষের এবার সময় এসে গেছে এর যোগ্য জবাব দেওয়ার। এছাড়া আপনার কাছে কোনও রাস্তা নেই।







