নজরবন্দি ব্যুরো: সুপ্রিম কোর্ট জানিয়েছে, গ্রেফতারি অবৈধ, দ্রুত মুক্তি দিতে হবে ইমরান খান-কে। কিন্তু আদৌই জামিন কি মিলবে? ইসলামাবাদ হাইকোর্টের সিদ্ধান্তের দিকেই তাকিয়ে গোটা পাকিস্তান। পিটিআই কর্তা তথা পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীর গ্রেফতারি ঘিরে গোটা দেশে আলোড়ন শুরু হয়েছে।
আরও পড়ুনঃ ইমরানের গ্রেপ্তার বৈধ নয়, জানালো পাক সুপ্রিম কোর্ট, স্বস্তিতে প্রাক্তন অধিনায়ক
ইসলামাবাদ, লাহোর, করাচি, রাওয়ালপিন্ডি সহ একাধিক শহরে পিটিআই কর্মী-সমর্থকদের সঙ্গে পুলিশ ও সেনা বাহিনীর সংঘর্ষ হয়। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের রায়ের পরই আজ ইসলামাবাদ হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন ইমরান খান।

অপর দিকে এহেন পরিস্থিতিতে বিতর্কিত মন্তব্য করলেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ। সাফ জানিয়ে দিলেন, খুব তাড়াতাড়ি আবারও গ্রেপ্তার হবেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী। অন্যদিকে, প্রতিরক্ষা মন্ত্রী খাওয়াজা মহম্মদ আসিফও প্রশ্ন করেন যে আদালত কেন সেনা বাহিনীর উপরে হামলা ও সরকারি সম্পত্তি ধ্বংসের বিষয়টি দেখছে না।
ছাড়া পেলে ফের গ্রেফতার করব, ইমরান কে নিয়ে বিস্ফোরক স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ

প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের তুমুল সমালোচনা করেছে শাহবাজ শরিফের সরকার। গত মঙ্গলবারই ইমরান খানকে জমি দুর্নীতি মামলায় গ্রেপ্তার করেছিল পাক রেঞ্জার্স। বুধবার সেদেশের দুর্নীতি-দমন আদালত ৮ দিনের জন্য এনএবি’র হেফাজতে রাখার নির্দেশ দিয়েছিল ইসলামাবাদ হাই কোর্ট।









